ভূমিকম্পে জাপানে আটকা পড়েছিলেন জুনিয়র এনটিআর

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ পিএম

ইংরেজি নববর্ষকে বরণে ভারতের প্রায় সেলিব্রেটিই দেশের বাইরে পাড়ি জমান। ব্যতিক্রম নন তেলুগু সিনে-তারকা জুনিয়র এনটিআর। ২০২৪ সালের প্রথম দিনে (১ জানুয়ারি) জাপানে ছিলেন তিনি। হঠাৎই ঘটে অঘটন। প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্র জাপান। মুহূর্তেই সব তছনছ। মৃত্যুকে যেন চোখের সামনে দেখলেন জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা। তাঁর চিন্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঘুমও উড়ে গিয়েছিল। তবে জানা যায়, সুস্থ রয়েছেন অভিনেতা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন জুনিয়র এনটিআর নিজেই। সুস্থ ও নিরাপদে দেশে ফিরেছেন তিনি। জাপানিজদের প্রতি গভীর শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘জাপান থেকে আজ দেশে ফিরেছি এবং ভূমিকম্পের আঘাতে গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহ পুরোটা সেখানে কাটিয়েছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমার হৃদয় সমব্যথী। খুব দ্রুত পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য দেশটির মানুষের কাছে কৃতজ্ঞ। শক্ত থেকো, জাপান।’

এ ছাড়া ভূমিকম্পের খবর শোনা মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এসএস রাজমৌলি। এক্স হ্যান্ডেলে ‘বাহুবলী’খ্যাত এই নির্মাতা বলেন, ‘কয়েক দফার ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাপানের জন্য খারাপ লাগছে। আমার হৃদয়ে বিশেষ একটা জায়গা দখল করে আছে দেশটি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য চিন্তা হচ্ছে।’   

গতকাল সোমবার ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানে। সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৩০ জনে দাঁড়িয়েছে। একদিনে ভূকম্পন অনুভূত হয়েছে ১৫৫ বার। ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। বাড়তে পারে মৃতের সংখ্যা। 

এদিকে, বর্তমানে কোরাতালা শিবা পরিচালিত ‘দেবারা’ চলচ্চিত্রে কাজ করছেন জুনিয়র এনটিআর। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর অভিনেতা মহেশ বাবুকে নিয়ে নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন রাজমৌলি। সিনেমাটি নিয়ে খুব বেশি এখনও বলতে নারাজ সংশ্লিষ্টরা। তবে এ বছরই শুটিং শুরুর কথা রয়েছে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর