প্রভাস না শাহরুখ, কে এগিয়ে?

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখের ‘ডানকি’। এবার জমছে দুই ভারতীয় মহারথীর দ্বৈরথ। আজ শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান’। যা প্রি-বুকিংয়ে শাহরুখের ‘ডানকি’র তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরে দক্ষিণের ছবির আলাদা একটা বাজার তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরিসরেও ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘আরআরআর’-এর ব্যবসার অঙ্ক লজ্জায় ফেলেছে বলিউডকে। খুব সম্ভবত, সেই পথ ধরেই এগোচ্ছে ‘সালার’ও।

ডানকি ছবির দৃশ্যে কিং খান। ছবি: সংগৃহীত

স্যাকনিল্ক ডট কমের রিপোর্টে অনুসারে, প্রথম দিন সালারের প্রি বুকিং হয়েছে ৪৮.৯৪ কোটি। এদিকে, ঠিক একদিন আগে মুক্তি পাওয়া ডানকি খাতা খুলেছে মাত্র ৩০ কোটি দিয়ে। যা ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর চেয়ে অনেক কম। এমনকি বাণিজ্য বিশ্লেষকরা আশা করছেন, সালার ছবিটির প্রথম দিনের আয় থাকবে ৬০ কোটির কাছাকাছি।

‘সালার: পার্ট ওয়ান’র বিশ্বব্যাপী ১৬ হাজার ৫৯৩টি শোয়ের জন্য ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে ২২ লাখেরও বেশি টিকিট। এর মধ্যে তেলুগু থেকেই আয় হয়েছে ৩৮.২৫ কোটি। আর হিন্দি শোয়ের জন্য সালার ঘরে তুলেছে ৫.৬২ কোটি। তামিল শো থেকে আয় ২ কোটির কাছাকাছি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারণ, শ্রুতি হাসান, টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। পরিচালনা করেছেন ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল। জানা গেছে, তিনটি পার্টে আসবে ‘সালার’। এবার প্রথম পার্ট মুক্তি পেয়েছে।

সালার সিনেমায় প্রভাস। ছবি: সংগৃহীত

এদিকে, কয়েকদিন ধরেই প্রভাসের সিনেমাটির নির্মাতাদের তরফে দাবি করা হচ্ছিল, শাহরুখ খানের ডানকির জন্য কাঙ্খিত শো পায়নি তাঁদের সালার। প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের একটি সূত্র গণমাধ্যমে জানান, পিভিআর আইনক্স ও মিরাজ সিনেমাসের পক্ষ থেকে সালার এবং ডানকি উভয়কেই সমান শো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। 

প্রসঙ্গত, ‘বাহুবলী’র পর থেকে সাফল্যের মুখ দেখেননি প্রভাস। সুপারফ্লপের তকমা পায় তাঁর ‘আদিপুরুষ’। তবে ভক্তদের প্রত্যাশা, এবার সে খরা কাটাবে সালার। এদিকে, শাহরুখ রীতিমতো হ্যাটট্রিক ব্লকবাস্টারের পথে। চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বাজিমাত করেছেন, এবার দেখাচ্ছেন ‘ডানকি’ ম্যাজিক।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর