শেখ হাসিনার চরিত্রে অপু, পারিশ্রমিক ১০০ টাকা! 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই দশকের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিভিন্ন বিষয়েও আলোচনায় এসেছেন। এ ছাড়া গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ও প্রযোজিত সিনেমা ‌‘লাল শাড়ি’। এবার ভক্তদের আবারও সুখবর দিলেন নায়িকা। নির্মাতা সালমান হায়দার পরিচালিত একটি ছবিতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে তাঁকে।  

জানা গেছে, নির্মিতব্য সিনেমাটির দুটি নামকরণ করেছেন পরিচালক। একটি ‘শেখ রাসেলের আর্তনাদ’, অন্যটি ‘আমি মায়ের কাছে যাব’। যেকোনো একটি নাম চূড়ান্ত হবে। 

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম ‘হাসু’। আর এই চরিত্রের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন নায়িকা। 

সালমান হায়দার ও অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নির্মাতা সালমান হায়দার বলেন, ‘২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।’

অপু বিশ্বাসের ১০০ টাকা পরিশ্রমিক নেওয়ার ব্যাপারে তিনি বললেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালকে অপু বিশ্বাস বলেন, ‘মা আমার আইডল। তারপর যাকে সবচেয়ে বেশি অনুসরণ করি তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অভিনয়ের ক্ষেত্রে শাবনা, ববিতা, কবরী আপারা আছেন। আর এ সিনেমার গল্প শুনে দ্বিতীয়বার ভাবতে হয়নি, এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

অপু ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা প্রমুখ। অন্যদিকে, শেখ রাসেলের চরিত্রটির জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন নির্মাতা।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
লোডিং...

এলাকার খবর