দেবশ্রীর সঙ্গে হাবিবের ‘মন বোঝে না’

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম

প্রকাশ পেয়েছে দেবশ্রী অন্তরার সঙ্গে হাবিব ওয়াহিদের বছরের প্রথম গান ‘মন বোঝে না’। অমিতা কর্মকারের লেখায় গানটির সংগীত আয়োজন ও সংগীত প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ। গানটি হাবিবের ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছে।

গানটি নিয়ে দেবশ্রী অন্তরা বলেন, ‘অনেক বছর ধরে ইচ্ছে ছিল হাবিব ওয়াহিদের সঙ্গে কাজ করার। কারণ তিনি বাংলাদেশের একজন টপ আর্টিস্ট। ওনার সঙ্গে গত বছর আমার একটি গান করা হয়। যদিও আমাদের প্রথম গানটি এক্সপেরিমেন্টাল ট্র্যাক ছিল। আর নতুন গানে তিনি আমার ডিফারেন্ট একটা ভয়েস ইন্ট্রিডিউজ করছেন। আমার ভয়েসে যে এমন গানও সুন্দর লাগতে পারে সেটা তিনি আবিষ্কার করেছেন। তিনি যেভাবে বলেছেন, আমি সেভাবে গাওয়ার চেষ্টা করেছি।’

দেবশ্রী অন্তরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

হাবিব ওয়াহিদ বলেন, ‘আমার চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। এই গানটি তারই অংশ। গানটি গত বছরে শেষ করা হলেও নতুন বছরে যেহেতু মুক্তি পেয়েছে, তাই এটাকে আমরা নতুন বছরের গান বলছি। আর এই গানের মুডটা আমার অন্য গানগুলো থেকে আলাদা।’

দেবশ্রী অন্তরার সঙ্গে এটি হাবিবের দ্বিতীয় গান। এর আগে অন্তরাকে নিয়ে তিনি গেয়েছিলেন ‘প্রেমে পড়া মন’ শিরোনামের গান। অন্তরাকে নিয়ে নতুন গান করা প্রসঙ্গে হাবিব বলেন, ‘যেকোনো কন্ঠশিল্পীকে বোঝার জন্য আমার কাছে প্রথম কাজটা গুরুত্বপূর্ণ। কারণ এতে করে তার ভয়েস নিয়ে আমি প্রপার ইমাজিনেশন করতে পারি। প্রতিটি মানুষের কণ্ঠেই ডিফারেন্ট ও ইউনিক ব্যাপার থাকে। একজন সুরকার ও কম্পোজার হিসেবে আমি সবসময় সেই ভিন্নতাটাকে খোঁজার চেষ্টা করি। দেবশ্রী অন্তরার ভয়েস আমার কাছে বেশ আলাদা মনে হয়েছে। বলিউডে ইদানীং জনপ্রিয়তা পাওয়া শিল্পা রাওয়ের ভয়েসের ধরন যেমন একটু ডিফারেন্ট, আমার কাছে দেবশ্রীর কণ্ঠটা ঠিক তেমন মনে হয়েছে।’

‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস লুই হ্যালজেন এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই ঘোষণা দেয়।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর