সীমান্তের ওপারে তুমুল সংঘর্ষ, আসছে ভারী গোলার শব্দ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম

মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ আজও চলছে। কক্সবাজারের পালংখালী সীমান্ত এলাকায় মঙ্গলবার সকালেও থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। ভেসে আসছে ভারী গোলা বিস্ফোরণের আওয়াজ। সারা রাতই থেমে থেমে গুলির শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা। ভয় আর আতঙ্ক নিয়ে রাত কাটাচ্ছেন তারা

স্থানীয়রা বলছেন, ওপারে ঢেকিবুনিয়া সীমান্ত চৌকির কাছেই গোলাগুলি চলছে। সোমবার দুপুরে সেখানে দেখা গেছে তীব্র ধোঁয়া। সীমান্ত এলাকায় না যেতে বিজিবির মাইকিংয়ের পর উদ্বেগ বেড়েছে স্থানীয়দের।

স্থানীয় এক বাসিন্দার ভাষ্যে, ‘আমার মনে হচ্ছে আগুন জ্বালিয়ে ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, আমরা তো যেতে পারছি না। ধোঁয়া দেখে ধারণা করছি। এরা হয়তো আগুন জ্বালাচ্ছে, নাকি ঘরবাড়ি পোড়া’

দখল করা এলাকা উদ্ধারে আরাকান আর্মিরা অবস্থান নিয়ে বিমান হামলা চালাতে পারে জান্তা সরকার। সে কারণে বিজিবির পক্ষ থেকে নিরাপদ দূরত্ব থাকতে বলা হয়েছে, এমন ধারণা তাদের।

এদিকে সংঘর্ষের জেরে নাফ নদীর ওপারে অবস্থান নিয়েছে শতাধিক রোহিঙ্গা। তবে কেন এমন নির্দেশনা সে বিষয় কিছু জানায়নি পালংখালী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা ১০ দিন ধরে চলা গোলাগুলি থেমেছে তমব্রু ও ঘুমধুম সীমান্তে। তবে আতঙ্ক কমেনি সে এলাকায়।

এ পরিস্থিতিতে এসব এলাকার সীমান্ত পরিদর্শনে আসেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ডিআইজি। তাঁরা জানান, বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে মিয়ানমারের অনুপ্রবেশকারীরা থাকায় এসএসসি পরীক্ষা নেওয়া হবে পাশের স্কুলে।

আরেক বাসিন্দা বলছেন, ওপারে দুয়েকদিন আগে যুদ্ধ হয়েছিল। সেখানে কোনো মানুষ নেই। ধোঁয়া দেখে মনে হচ্ছে, ঘরবাড়িগুলো পোড়ানো হচ্ছে।’

এদিকে দিনের বেলায় নাফ নদীতে ছোট ছোট ডিঙিতে রোহিঙ্গাদের ভাসতে দেখা গেছে। স্থানীয় লোকজন বলছেন, বিজিবি ও কোস্টগার্ডের সতর্ক পাহারার কারণে দিনে ঢুকতে পারছেন না রোহিঙ্গারা। রাতে সুযোগ বুঝে নাফ নদী পাড়ি দেওয়ার অপেক্ষা করছেন তারা। তবে এ বিষয়ে গণমাধ্যম কথা বলতে চায়নি বিজিবি ও কোস্ট গার্ড।

এ ছাড়া সংঘাতের কারণে বন্ধ আছে দক্ষিণ বালুখালী, জমিদার পাড়া ও পালংখালী অংশের সীমান্ত সড়ক নির্মাণের কাজ।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
ভারতীয় নাকি বাংলাদেশি, সেই প্রশ্নেই যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে আটকে আছেন নারী ও শিশুসহ ১২ জন। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকেও এ নিয়ে এখনও কোনো সমাধান হয়নি।...
নেত্রকোণায় শহরে নিজ ফ্ল্যাটে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ওই নারীর স্বামী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ঘটনার পর ওই বাসা থেকেই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
নেত্রকোণার গারো পাহাড় থেকে দুর্গাপুরে খাদ্যের সন্ধানে বড় আকারের একটি অজগর সাপ লোকালয়ে নেমে আসে। পরে সাপটিকে বনে অবমুক্ত করা হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর