কীভাবে বুঝবেন চোখে ছানি পড়ছে? প্রতিরোধের উপায় কী?

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ এএম

সাধারণত ছানি আকারে যত বড় হয়, দৃষ্টিসীমা তত অস্পষ্ট হয়ে আসে। বাইরের থেকে লেন্সে আসা আলোক রশ্মিকে ছানি প্রতিহত করে চারপাশে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে দেয় এবং লেন্সের পেছনের স্তর রেটিনাতে ফোকাস করতে বাধা দেয়। ফলে চোখের সামনে তৈরি হয় অস্পষ্ট ইমেজ। তাই মাথা ও চোখ ব্যথার পাশাপাশি চোখের ঝাপসা ভাব, দৃষ্টিসীমায় ক্রমাগত আলোর ঝলকানি কিংবা একই বস্তুর একাধিক অস্পষ্ট ইমেজ তৈরি হলে অবহেলা না করে চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

চিকিৎসা
ছানি রোগের একমাত্র চিকিৎসা সার্জারি। ওষুধ কিংবা চশমার সাহায্যে এর প্রতিকার সম্ভব নয়। সার্জারির মাধ্যমে একজন ছানি রোগীর হারানো দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে আনা যায়। এ ক্ষেত্রে স্লিট ল্যাম্প এবং রেটিনার পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে চক্ষু চিকিৎসক ছানির সমস্যাটি সঠিকভাবে নিরূপণ সম্পন্ন করেন। 
ছানি রোগের সার্জারি দুইভাবে করা হয়। একটি হলো ফ্যাকোইমালসিফিকেশন বা সেলাইবিহীন ছানি অপারেশন। আরেকটি হলো স্মল ইন্সিশন বা সেলাইযুক্ত ছানি অপারেশন। সেলাইবিহীন ছানি অপারেশন বর্তমানে আধুনিকতম পদ্ধতি। এ পদ্ধতিতে ছানি রোগীর অস্বচ্ছ লেন্সটি গলিয়ে ছোট টুকরো করে বের করে দেওয়া হয়। তারপর ভেতরে প্রতিস্থাপন করা হয় নরম স্বচ্ছ কৃত্রিম লেন্স। ফলে রোগী ফিরে পায় তাঁর হারানো দৃষ্টি।

প্রতিরোধ
ছানি এমন এক রোগ যার কোন কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা এখনও প্রমাণিত হয়নি। তবে চোখের যত্নে কিছু পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন:
১. বয়স ৪০ এর কাছাকাছি এলেই প্রতি বছর চোখ পরীক্ষা করা। 
২. ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা।
৩. প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাক সবজি ও ফল নিশ্চিত করা।
৪. নিয়মিত অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করা।
৫. ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকা।
৬. সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে নিয়মিত সানগ্লাস ব্যবহার করা।

লেখক: চিকিৎসক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

আরও পড়ুন:
ছানি কী? চোখে ছানি পড়ে কেন?
চোখের ছানি কোন কোন ঝুঁকির কারণ?

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর