কলকাতায় নগরবাউল, মঞ্চে উঠছে ফসিলস

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

ভারতেও তুমুল জনপ্রিয়তা নগরবাউল জেমসের। বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক ব্যান্ড তারকাই গুরু হিসেবে সম্মান করেন জেমসকে। সেই তালিকায় আছে ফসিলসও। এবার সেই পশ্চিমবঙ্গের শহর কলকাতায় মঞ্চে উঠছেন জেমস ও ফসিলসের রূপম ইসলাম।

আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে কনসার্টটি। এর শিরোনাম—‘পুজোওয়ালাদের গান–পুজো’।এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে।

দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী। আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’।আয়োজকদের পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানা গেছে, বিকেল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত। এর মাধ্যমে জেমস চার বছর পর কলকাতার মঞ্চে উঠছেন।  

এদিকে সম্প্রতি একটি কনসার্টে রূপম ইসলামের মারমুখী আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল নেটিজেনরা। এরপরই কনসার্ট আর না করার ইঙ্গিত দিয়েছিলেন শিল্পী। তবে ভক্তদের জন্য সুখরব, ব্যান্ডটি আবারও মঞ্চে ফিরছে।

দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের ‘আটটা বাজে দেরি করিস না’ ও মেঘদলের...
শাকিবিয়ানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’। সামাজিকমাধ্যমে প্রথমে একটি লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে গানটির...
বাপ কা বেটা! সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও বেশ সাড়া ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে নগরবাউল জেমস তাঁর ছোট্ট ছেলে জিবরান আনামকে ড্রামস বাজানো শেখাচ্ছেন। প্র্যাকটিস প্যাডে ধারণ করা এই ঘরোয়া...
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২৩) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।
গতকালের আলোচিত এ ম্যাচে বল দখলের লড়াইয়ে দুদল সমানে-সমান লড়লেও আক্রমণে ঢের এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কিন্তু কাজের কাজ গোল আদায় করতে পারেননি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। উল্টো ম্যাচের ৮৬ মিনিটে...
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর