অস্কারজয়ী ডিউন’র সিক্যুয়েল এবার বাংলাদেশে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম

শুধু সায়েন্স ফিকশন ভক্তদের নয়, অন্য দর্শকদেরও মনের পর্দায় নিশ্চয়ই ভেসে ওঠে ‘ডিউন’-এর কথা। ২০২১ সালে মুক্তি পাওয়া মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ছবিটি দারুণ সাড়া জাগিয়েছিল। 

বক্সঅফিসে সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছে। এরপর থেকে ছবিটির সিক্যুয়েল দেখতে দর্শকদের কৌতূহল তুঙ্গে। সুখবর হলো, এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। আগামী ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘ডিউন: পার্ট টু’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সও মুক্তি পাবে ছবিটি।

ফ্রাঙ্ক হার্বার্টের ১৯৬৫ সালের দুই খণ্ডের উপন্যাস ডিউনের দ্বিতীয় খণ্ডের ওপরে নির্মিত হয়েছে। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এ ছবিতে টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, জেন্ডায়া, শার্লট ম্পলিং, ও জাভিয়ের বারডেম আগের ছবির মতোই তাদের নিজ নিজ ভূমিকায় রয়েছেন। অস্টিন বাটলার, ফ্লোরেন্স লুক্স ও ফ্লোরেন্স ওয়েলে· দ্য ক্রিস্ট ও ফ্লোরেন্স সেফেরিং-কে দ্বিতীয় কিস্তিতে নতুন চরিত্রে দেখা যাবে। ২০১৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ডিউন উপন্যাসের স্বত্ব কিনে নিয়ে উপন্যাসের ওপরেই দুই খণ্ডের চলচ্চিত্র নির্মাণ করার পরিকল্পনা করে। ২০১৭ সালে ডিনিস ভিলেনিউভকে দু’টি ছবির জন্য পরিচালক হিসেবে চূড়ান্ত করা হয়।

প্রথমে শুধু একটি সিনেমার জন্য চুক্তি হলেও প্রথম কিস্তির সাফল্যের পর ওয়ার্নার ব্রোস পিকচার্স এবং লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ২০২১ সালের অক্টোবরে ছবিটির দ্বিতীয় কিস্তিনির্মাণের কাজ শুরু করে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বুদাপেস্ট, ইতালি এবং আবুধাবিতে সিনেমার প্রধান ফটোগ্রাফি সম্পন্ন হয়। 

ভবিষ্যৎ মহাবিশ্বের প্রেক্ষপটে ডিউন-এর গল্পে মিথস্ক্রিয়া করেছে রাজনীতি, ধর্ম, বাস্তুসংস্থান, প্রযুক্তি ও মানবিক আবেগ। আর এর সবকিছু ঘুরপাক খেয়েছে আরাকিস নামের গ্রহ ও এর মূল্যবান খনিজ ঘিরে। গল্পের মূল চরিত্র পল অ্যাট্রেইডেস। এমন কিছু ক্ষমতা ও আশীর্বাদ নিয়ে তার জন্ম, যা পলের নিজেরই অজানা। মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর গ্রহে পরিবার ও নিজের লোকদের রক্ষা করতে তাকে সংগ্রাম করতে হয়। এ নায়ক মানুষের সর্বোচ্চ ক্ষমতা অর্জন করতে পারে। আর তা হলো, ভয়কে জয় করে অস্তিত্ব টিকিয়ে রাখা। এমন সবকিছু নিই এগুবে ছবির কাহিনি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর