যৌন নির্যাতন: ভিকারুননিসার শিক্ষক মুরাদ ২ দিনের রিমান্ডে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এরআগে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে শিক্ষক মুরাদকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। যৌন নির্যাতনের অভিযোগ ওঠা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেনকে আদালতে পাঠায় লালবাগ থানা পুলিশ।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হবে।

এর আগে গত সোমবার মুরাদকে সাময়িক বরখাস্ত করে কলেজের পরিচালনা কমিটি। চলতি মাসের ৭ তারিখ কলেজ কর্তৃপক্ষের কাছে এই শিক্ষকের বিরুদ্ধে কোচিংয়ে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। তাঁকে চাকরিচ্যুত করার দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধনও করেন।

যাত্রাবাড়িতে দশম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যার
শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে যাত্রাবাড়িতে দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ করছে ওই শিক্ষার্থীর...
রাজধানীর লালবাগ থানার একটি বাসা থেকে ফাতেমা (২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি...
নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ষষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও...
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যুর খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই দিনে ২ ঘণ্টার ব্যবধানে পরপর দুই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর