বরিশালের মাটিতেই ফিরে গেলেন বুয়েট শিক্ষার্থী নাহিয়ান আমিন

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৬:২৬ পিএম

পথে বেরোলেই দুর্ঘটনা, নানা স্থানে অগ্নিকাণ্ড—এমন বাস্তবতায় দাঁড়িয়ে বুয়েট শিক্ষার্থী নাহিয়ান আমিন তাঁর বন্ধুদের বলেছিলেন—এ দেশে থাকলে মরে যেতে হবে। উন্নত দেশগুলোর ব্যবস্থাপনাই হয়তো তাঁর মাথায় ছিল। হয়তো উচ্চশিক্ষার জন্য একদিন এমন কোনো দেশে যেতেও চেয়েছিলেন। কিন্তু আর যাওয়া হলো না। নিজের দুর্ভাবনার মতো করে মৃত্যু এসে তাঁকে ছিনিয়ে নিল। তাঁকে ফিরে যেতে হলো বরিশালের মাটিতেই। শুক্রবার বিকেলে জানাজা শেষে বরিশালের মুসলিম গোরোস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে মারা যাওয়া বরিশালের নাহিয়ান আমিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে আসর নামাজের পর। শুক্রবার আসর নামাজ শেষে বরিশাল নগরীর পলিটেকনিক জামে মসজিদে নাহিয়ানের জানাজা সম্পন্ন হয়। এ সময় স্থানীয় মুসল্লিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তাঁকে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে নাহিয়ান আমিনের মরদেহ তাঁর বাসার সামনে এসে পৌছালে কান্নায় ভেঙে পড়েন নাহিয়ানের আত্মীয়–স্বজনেরা।

নাহিয়ান বরিশাল নগরীর পলিটেকনিক রোডের রিয়াজুল কবিরের ছেলে। বৃহস্পতিবার রাতে বেইলি রোডের বহুতল ভবনটিতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মারা যান তিনি। দুই ভাইবোনের মধ্যে ছোট নাহিয়ান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের এক বহুতল ভবনে আগুন লাগে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে। আরও অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগনি এবং মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর