অবন্তিকার আত্মহত্যা: উত্তাল জবি, আজ বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৯:০১ এএম

শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার রাত থেকেই বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল ৩টায় ক্যাম্পাসের শান্ত চত্বরে নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্বদ্যালয়ের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করবেন শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার রাতে ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার খবরের পরপরই ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দীকির শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে যান উপাচার্য সাদেকা হালিম। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। তিনি জানান, এই আত্মহত্যার প্ররোচনার ঘটনায় জড়িতদের তদন্তের আওতায় আনা হবে। পাশাপাশি ৫ সদস্যের গঠিত তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এর আগেও বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলোর সুষ্ঠু তদন্ত না হওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে।

এদিকে অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার এবং শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে শুক্রবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ভিডিও দেখুন:শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাইরুজ। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ও ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম...
মশা নিধনে কীটনাশকের নামে কেরোসিন সরবরাহের অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন–দুদক। এসময় সটকে পড়েন কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। মশার...
রাজশাহী অঞ্চল থেকে লুট হওয়া সরকারি ১৬৪ অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মেলেনি ১৬টি অস্ত্র ও প্রায় ৪ হাজার ৮০০ গুলির। এসব অস্ত্রের তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‍্যাব। 
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর