ইত্যাদির গানে দুই ভাই প্রতীক-প্রীতম

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০২:১৮ পিএম

প্রয়াত গায়ক খালেদ হাসান মিলুর দুই সন্তান সংগীতশিল্পী প্রতীক ও প্রীতম হাসান আবারও ফিরছেন ইত্যাদির পর্দায়।

ম্যাগাজিন অনুষ্ঠানটিতে ফোক ও আধুনিকের সমন্বয়ে তৈরি এই  গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। মজার বিষয় হলো, গানে বাবা খালিদ হাসান মিলুর সেসময়ের তুমুল জনপ্রিয় একটি গানের কিছুটা ছোঁয়া রয়েছে। এবারের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। এতে দুই ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছেন ৮ তরুণ বিট বক্সার। গত ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠান কর্তৃপক্ষ।

প্রীতম হাসানের বাউল ও লোক সংগীতের প্রতি বিশেষ আগ্রহ ইতিমধ্যে দেখেছে শ্রোতারা। তাঁর গাওয়া ও কম্পোজিশনে বেশ কিছু গান ইতিমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে, বিভিন্ন ধারার গান গাইছেন প্রতীক হাসান। তার কণ্ঠেও জনপ্রিয় হয়েছে বেশ কয়েকটি গান।

অন্যদিকে, বরাবরের মতো এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের ‘আটটা বাজে দেরি করিস না’ ও মেঘদলের...
বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গতকাল দিবাগত রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া...
শাকিবিয়ানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’। সামাজিকমাধ্যমে প্রথমে একটি লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে গানটির...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
লোডিং...

এলাকার খবর