ত্বকের জেল্লা ফেরাতে অনেকেই দামি দামি ক্রিম ব্যাবহার করেন। কিন্তু আপনি জানেন কী প্রাকৃতিক ৩ উপাদানের মধ্যেই রয়েছে ত্বকের সহজ সমাধান। আর তার জন্য খুব বেশি সময়ও প্রয়োজন নেই। সেই উপাদানের নামগুলি কী কী, চলুন জেনে নেওয়া যাক।
ত্বক ভালো রাখতে আর্দ্রতার মাত্রা ঠিক রাখার প্রয়োজন। তাই ধরে রাখতে হবে পিএইচ’র ভারসাম্য। এমন কিছু উপাদান বেছে নিন যা আপনার ত্বকের খেয়াল রাখবে। সেই তালিকায় রয়েছে অ্যালোভেরা জেল, গোলাপ জল ও টি ট্রি অয়েল।
ত্বকের আর্দ্রতা ধরে রাখে অ্যালোভেরা জেল
অ্যালোভেরা গাছের পাতার নির্যাস থেকে তৈরি এই জেল ত্বকের আর্দ্রতার মাত্রা ধরে রাখতে সাহায্য করে। একইসঙ্গে ত্বকের জেল্লা বাড়ায়। তাছাড়া ত্বকের ক্ষত সারিয়ে তুলতেও এই জেল বেশ কার্যকর। তাই আপনার স্কিনকেয়ার রুটিনে রাখুন অ্যালোভেরা জেল। এই জেল সরাসরি বা কোনো ফেসপ্যাকে মিশিয়ে মুখে লাগাতে পারেন। দুক্ষেত্রেই উপকার মিলবে।
পিএইচ ভারসাম্য ঠিক রাখে গোলাপ জল
ত্বকের আর্দ্রতার মাত্রা ধরে রাখতে এবং পিএইচ’র ভারসাম্য ঠিক রাখতে গোলাপ জল বেশ কার্যকরী উপাদান। তাছাড়া এতে উপস্থিত ভিটামিন সি ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদনও বাড়ায়। এটি প্রাকৃতিক টোনার হিসেবে খুব সহজেই ব্যবহার করা যায়। এক্ষেত্রে একটি কটন প্যাডে পরিমাণ মতো গোলাপ জল নিয়ে সারা মুখে লাগান। ফল পাবেন হাতেনাতে।
ত্বকের নানা সংক্রামণ সরাতে টি ট্রি অয়েল
ত্বক ভালো রাখতে ও নানা সংক্রমণ সারিয়ে তুলতে লাগাতে পারেন টি ট্রি অয়েল। নানারকম দামি স্কিনকেয়ার প্রোডাক্টেও এই প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করা হয়। টি ট্রি অয়েলের সঙ্গে আমন্ড অয়েলের মিশিয়ে মুখে মাসাজ করুন। সপ্তাহে মাত্র ৩ দিন রুটিন ফলো করলেই উপকার মিলবে।



