মার্চে ২৪৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে : এমএসএফ 

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৪:১৫ পিএম

চলতি বছরের মার্চ মাসে ২৪৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৩৮টি, সংঘবদ্ধ ধর্ষণ ৯টি, ধর্ষণ ও হত্যা ১টি। আবার এর মধ্যে ২ জন প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত 'মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন মার্চ, ২০২৪' এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে এমএসএফ এর পক্ষ থেকে প্রতি মাসে এই  প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী মার্চ মাসে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে দেশে আইন থাকা সত্ত্বেও অপরাধ দমনে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা দেখা যায় নি।  

মার্চ মাসে ধর্ষণের শিকার ৩৮ জনের মধ্যে ১২ জন শিশু, ১৭ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন কিশোরী এবং ধর্ষণ ও হত্যার শিকার ১ জন কিশোরী। ধর্ষণের চেষ্টা ১৪টি, যৌন হয়রানি ১৮টি ও শারীরিক নির্যাতনের ৩৭টি ঘটনা ঘটেছে। এ সময়ে ১৪ জন কিশোরী ও ৩৯ জন নারীসহ মোট ৫৩ জন আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ১ জন নারী। এ মাসে ১ জন শিশু ও ১ জন কিশোরী অপহরণের শিকার হয়েছেন। অপরদিকে ১ জন কিশোরী ও ১ জন নারী নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও মার্চ মাসে ১০ জনের অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬১ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ১৭ জন শিশু ও কিশোরী রয়েছেন। এ মাসে ২টি ধর্ষণের ঘটনা সমাজপতিরা আপস করেন। তারা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশে মীমাংসার সিদ্ধান্ত দেন। 

সংশ্লিষ্ট খবর:

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর