গরমে ত্বক ভালো রাখবেন যেভাবে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৭:০৬ পিএম

গরমে ত্বকের যত্ন নেওয়া খুব সহজ কোনও কাজ নয়। তার জন্য নিয়মিত যত্নের পাশাপাশি চাই সঠিক উপাদান এবং বিউটি রেজিম। গরমে যাঁদের অ্যাকনের সমস্যা বেড়ে যায়, তাঁরা কয়েকটা ঘরোয়া ফেসপ্যাক নিতে করতে পারেন।

  • সপ্তাহে দুবার মুলতানি মাটি, গোলাপজল, চন্দনবাটা একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। চোখ এবং ঠোঁটের চারপাশ বাদে লাগাবেন। শুকিয়ে গেলে ধুয়ে নিয়ে চা-চামচ দারচিনিগুঁড়ো, আধ চা-চামচ মেথিগুঁড়ো, অল্প পাতিলেবুর রস এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। অ্যাকনের উপর এই মিশ্রণ লাগিয়ে রাখুন কয়েক ঘণ্টা বা সারারাত। সকালে ধুয়ে ফেলুন।
  • ৪ কাপ পানিতে একমুঠো নিমপাতা ফুটিয়ে নিন একঘণ্টা ধরে। তারপর পাতাসহ পানি রেখে দিন সারারাত। পরদিন সকালে ছেঁকে পাতাগুলো বেটে নিন। তারপর অ্যাকনের উপর লাগান।
  • ২ টেবিল চামচ গোলাপজলে ২ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে র‌্যাশ বা পিম্পলের উপর লাগালেও উপকার পাবেন।
  • আবহাওয়া যত গরম এবং আর্দ্র হতে শুরু করে, ততই ত্বকের লাবণ্য কমতে থাকে। কারণ এই সময় ত্বকের চাহিদা এক থাকে না। ত্বক ভাল রাখতে প্রথমেই প্রয়োজন ভাল একটি টোনার।
  • শুষ্ক ত্বকের জন্য গোলাপজল টোনার হিসেবে আদর্শ। ফ্রিজে একটা ছোট বাটিতে গোলাপজল রেখে দিতে পারেন। যখনই প্রয়োজন হবে, তুলো ডুবিয়ে ঠান্ডা গোলাপজল মুখে লাগান।
  • তৈলাক্ত ত্বকের জন্য মধু, ডিমের সাদ অংশ বা লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। ২০ মিনিট পরে ধুয়ে নিন।
  • ডিমের সাদা এবং লেবুর রস, দুটোই ত্বক পরিষ্কার করে এবং তৈলাক্তভাব কমায়। অন্যদিকে মধু ত্বক নরম করে এবং পুষ্টি দেয়। যদি মিশ্র ত্বক হয়, তাহলে পুরো মুখে মধু লাগাতে পারেন।
  • ১০০ মিলি গোলাপজলে ১ চা-চামচ গ্লিসারিন মিশিয়ে রাখুন। সারাদিনে বারবার এই মিশ্রণ ব্যবহার করতে পারেন মুখে বা হাত-পায়ে।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর