ঈদের রেসিপি

ঈদে বানাতে পারেন রসগোল্লার কাস্টার্ড

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০১:৪২ পিএম

ঈদ মানেই খাবারের মহা আয়োজন। বাড়িতে বাড়িতে চলে মজার মজার খাবার রান্না। ঝাল খাবারের পাশাপাশি মিষ্টির থাকে বাড়তি আবেদন। ভিন্ন স্বাদ দিতে বানাতে পারেন মজার রসগোল্লার কাস্টার্ড। রেসিপি দিয়েছেন শবনম রহমান

উপকরণ: দুধ দেড় লিটার, ভিনিগার ১/৪ কাপ, ময়দা ১ চা-চামচ, চিনি ১ কাপ, পানি ৫ কাপ, কাস্টার্ড পাউডার ১/৪ কাপ, কনডেন্সড মিল্ক ১/৪ কাপ, কলার টুকরা ১/৩ কাপ, আঙুর ১/৪ কাপ, চেরি কুচি ২ চা-চামচ, চকোলেট কুচি ২চা-চামচ এবং এলাচ ৭টি।

প্রণালী: প্রথমে একটা পাত্রে দুধ ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা কেটে নিতে হবে। ভাল করে পানি ঝরিয়ে ৩০ মিনিট রেখে দিন। এর সঙ্গে ময়দা মিশিয়ে ভাল করে মেখে ডো বানিয়ে নিন। তারপর এগুলো থেকে ছোট ছোট গোল বল বানিয়ে নিতে হবে। এই বলের ভেতর একটা করে এলাচ দানা পুর ভরে দিন। চিনি ও পানি ফুটিয়ে রস তৈরি করে তাতে ছানার বল দিন। ২০মিনিট পর রসগোল্লা তৈরি হলে ঢাকা দিয়ে রাখুন। এবার দুধে কনডেন্সড মিল্ক দিয়ে ফোটান। কাস্টার্ড দুধে মিশিয়ে কম আঁচে রাখুন। এবার গ্যাস বন্ধ করে পাত্রে রসগোল্লা দিয়ে তাতে কাস্টার্ড মিল্ক ছড়িয়ে দিন। কলা ও আঙুরের টুকরো ছড়িয়ে দিন। চেরিকুচি ও চকোলেটকুচি ছড়িয়ে ফ্রিজে রেখে পরিবেশন করুন।

আরও পড়ুন:

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর