দর্শক চাপে স্টার সিনেপ্লেক্সে বাড়ল রাজকুমারের শো

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১২:১৩ পিএম

ঈদে মুক্তি পেয়েছে ১১ সিনেমা। যার মধ্যে তুমুল আলোচনার রয়েছে শাকিব খানের ‘রাজকুমার’।

দর্শক চাহিদার কারণে মঙ্গলবার সন্ধ্যায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সব ছবির অগ্রিম টিকেট ছাড়ে। অনলাইনে টিকেট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সব টিকিট সেল হয়ে যায়। এরপর তিন দিন ধরে বেড়েছে চাহিদা। আর এ কারণে দেশের সবচেয়ে বড় সিনে চেইন প্রতিষ্ঠানটি বাড়াল শো সংখ্যা। ১৩টি থেকে ১৭টি শো করেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে রাজকুমারের প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া।

এরমধ্যে রাজধানীর মিরপুরের স্টার সিনেপ্লেক্স-সনি ১টি, বঙ্গবন্ধু মিউজিয়ামে ২টি রাজশাহীতে ১টি শো বেড়েছে। 

ছবির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানও জানিয়েছেন, ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে রাজকুমারের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস মুক্তির প্রথম দিন প্রথম শো থেকে দর্শক রাজকুমারকে আপন করে নেবেন।’

দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে 'রাজকুমার'। জানা যায়, ২১২ টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে সিনেমাটি।

পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার চলচ্চিত্র। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডা.এজাজ। পরিচালনায় আছেন হিমেল আশরাফ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর