কোক স্টুডিও বাংলার চমক জয়া আহসান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০২:১৩ পিএম

আবার শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার নতুন সিজন। আজ (১৩ এপ্রিল) আসছে সিজন ৩-এর নতুন গান।

মজার বিষয় হলো, এতে দেখা পাওয়া যাবে দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। বৃহস্পতিবার ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক প্রমোতে একঝলক দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে। যেখানে তিনি কোক স্টুডিওর সুসজ্জিত সেটে ‘গান গাই আমার মন রে বোঝাই’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন।

বরাবরের মতো কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তাঁর সঙ্গে এবার সংগীত প্রযোজক হিসেবে থাকছেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ প্রমুখ; যাঁরা প্রত্যেকেই গেল আসরে তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

এদিকে জয়ার বিষয়ে এখনও মুখ খুলছে না কোক স্টুডিও বাংলা। তিনি গাইলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ এ শিল্পী একসময় শিখেছিলেন বরীন্দ্রসংগীত।

‘ডুবসাঁতার’ ছবিতে গেয়েছেন রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া…’। ছবিটিতে তিনি প্লে-ব্যাক করেছিলেন। এছাড়া ‘জঙ্গলের ডাক’ গানটি গেয়েছিলেন ‘পারলে ঠেকা’ ছবিতে। কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’, একই পরিচালকের ‘বিনি সুতোয়’ ছবিটিতেও জয়ার গান শোনা গেছে।

অন্যদিকে জানা যায়, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৮০ জনের বেশি শিল্পী, সুরকার নিয়ে এবারের কোক স্টুডিও বাংলায় অংশ নিয়েছে। এতে মোট ১১টি গান থাকছে। এর মধ্যে নতুন চমক হিসেবে পাওয়া যাবে হাবিব ওয়াহিদকে। এ ছাড়া গেল আসরের মতো এবারও থাকছে ব্যান্ড ‘মেঘদল’-এর একটি গান।

তৃতীয় সিজন নিয়ে অর্ণব বলেন, ‘দারুণ কিছু গান নিয়ে, দেশীয় সংস্কৃতি উদ্‌যাপন করতে আরও একবার হাজির হয়েছি আমরা। এই সিজনে আমরা গান ও স্টোরিটেলিংয়ের ক্ষেত্রে আরও নতুনত্ব আনার চেষ্টা করেছি, যা উদ্ভাবন ও সৃজনশীলতার প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও ফুটিয়ে তুলবে। ট্র্যাডিশনাল থেকে আধুনিক সুর, সবকিছু মিলিয়ে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন হয়ে উঠবে শৈল্পিক বৈচিত্র্য ও সৃষ্টিশীলতা প্রকাশের এক অনন্য প্ল্যাটফর্ম।’

এবারের কোক স্টুডিও বাংলার ভিডিও নির্মাণ করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও আদনান আল রাজীব। 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর