দুবাই এয়ারপোর্ট থেকে দেশে ফেরার আকুতি জানালেন জয়

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০:১৭ এএম

আমেরিকায় যাচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কিন্তু দুবাই এয়ারপোর্টে থেকে দেশে ফেরার আকুতি জানিয়েছেন তিনি। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য জানান জয়। 

ওই পোস্টে জয় বলেন, ‘দুবাই এয়ারপোর্ট থেকে আমাদেরকে দেশে ফেরানোর জন্য একান্ত অনুরোধ করছি। আমাদের ফোনও কাজ করছে না। আমাদের আমেরিকা যাবার কথা, আমরা যেতে পারবো না, যাওয়ার দরকারও নাই, আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন।’

তিনি আরও বলেন, ‘দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনস্যুলার জেনারেল জামিল সাহেবের সাথে গত রাত পর্যন্ত কথা হয়েছিল, কিন্তু এখন আর কথা বলাও সম্ভব না। কারণ আমাদের ইন্টারনেট সাপোর্ট দিচ্ছে না। ফোনেও চার্জ নাই। একটা ভয়াবহ অবস্থা। আমরা টার্মিনাল থ্রি তে বি টুয়েন্টি ওয়ান এ আছি গত ২৪ ঘণ্টা ধরে। ফোনে না পাওয়া গেলে এই জায়গায় যদি বাংলাদেশি দূতাবাসের কেউ আমাকে হেল্প করতে চায় খুঁজে পাবে।’

যদিও পোস্টটি ৪৭ মিনিট রাখার পর ডিলিট করে দেন জয়।

প্রসঙ্গত, ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দর প্লাবিত হয়েছে। উড়োজাহাজ ওঠানামা এখনও স্বাভাবিক হয়নি। ফ্লাইট বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন আর নেই। ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেতা গত ৮ জুন...
বর্ষীয়ান অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
কয়েকদিন ধরেই বিভিন্ন অঞ্চলে উষ্ণ আবহাওয়া রয়েছে। তবে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায়...
দেশে উগ্রবাদ নির্মূলে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হচ্ছে। উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে না বলেও দাবি করেছেন সিটিটিসির অতিরিক্ত কমিশনার শামসুল হক। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে...
সোমবার বিকেলে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মুক্তাদা এ তথ্য নিশ্চিত করেন।
আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ভারত সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর