দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটের সামনে আবার অবরোধ 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পিএম

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কাপ্তাই সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। 

গত সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন। এরা হলেন শান্ত সাহা ও তৌফিক হোসেন। দুজনই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ ঘটনার পর থেকেই কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। অভিযুক্ত বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার, কাপ্তাই সড়ক থেকে এবি ট্রাভেলস ও শাহ আমানত বাস তুলে দেওয়াসহ ৯টি দাবি জানিয়েছেন তারা। 

মঙ্গলবার সন্ধ্যায় দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। তবে বুধবার সকাল থেকে আবারও কর্মসূচি শুরু হয়। নিজেদের দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন তারা। 

শিক্ষার্থীরা বলছেন, কর্তৃপক্ষ তাদের যে আশ্বাস দিয়েছেন তা লিখিতভাবে দিতে হবে। 

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগনি এবং মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।
রাঙামাটি শহরের তবলছড়ির ভাড়া বাসা থেকে সাজেদুলক হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর