বিশ্ব হাঁপানি দিবস

হাঁপানি কেন হয়? হাঁপানি থেকে দূরে থাকতে যা করবেন

আপডেট : ০৭ মে ২০২৪, ০৯:৩১ এএম

আজ বিশ্ব হাঁপানি দিবস। অ্যাজমা বা হাঁপানি রোগ থেকে বিশ্ববাসীকে সচেতন করতে এবং দায়িত্ববোধ বাড়াতে প্রতি বছর বিশ্ব হাঁপানি দিবস পালন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য মানুষকে অ্যাজমা সম্পর্কে সচেতন করা। ১৯৯৮ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে। মে মাসে হাঁপানির লক্ষণ বেড়ে যায়। তাই দিবসটি পালনের জন্য এই মাসকে নির্ধারণ করা হয়।

আমাদের দেশে যে পরিমাণ বায়ুদূষণ হয়, তাতে এই  রোগের ঝুঁকি কী পরিমাণ বাড়তে পারে, তা বলার অপেক্ষা রাখে না। যাদের হাঁপানি থাকে, তাদের প্রায় শ্বাসকষ্ট হয়ে থাকে। বিশেষ করে রাতে বা ভোরে। এরপর হয় কফ, কাশি, বুকে ব্যথা। হাঁপানি গুরুতর হলে তা শঙ্কার কারণ হয়ে দাড়াঁয়।

অসংক্রামক রোগের মধ্যে অন্যতম রোগ হলো হাঁপানি রোগ। বিশ্বজুড়ে ২৬ কোটি মানুষ এই রোগে আক্রান্ত। আর এই রোগের কারণে প্রতি বছর মৃত্যু হয় ৪ লাখ ৫০ হাজার মানুষ। এক পরিসংখ্যানে জানা যায়, বাংলাদেশে প্রতি বছর ৫০ হাজার মানুষের হাঁপানি রোগ হয়।

হাঁপানি একটি শ্বাসযন্ত্রের রোগ ৷ যা সাধারণত শ্বাসকষ্ট হিসেবে পরিচিত। এর মূল উপসর্গগুলো হলো শ্বাসকষ্ট, কাশি, বুকে চাপ অনুভূত হওয়া। এসব উপসর্গের কারণে শ্বাসপ্রশ্বাসে সমস্যা অনুভূত হয়। এ রোগ ব্যক্তিভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। হাঁপানি আসলে ফুসফুসের সঙ্গে সম্পর্কিত একটি রোগ, যেখানে শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটে। ফলে রোগীর শ্বাসকষ্ট হয়।

একজন ব্যক্তি যখন শ্বাস–প্রশ্বাস নেন, তখন বাতাস নাক বা মুখ দিয়ে যায় শ্বাসনালির দিয়ে ফুসফুসে প্রবেশ করে। এ সময় ব্রঙ্কিয়াল টিউব বা ক্লোম নালী বাতাসকে বাহির করে দেয়। এতে  শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলমান থেকে।  হাঁপানি হলে, এই ব্রঙ্কিয়াল টিউব বা ক্লোম নালিতে প্রদাহ হয়। ফলে এরা ফুলে যায় এবং শ্লেষ্মার  উৎপাদন বাড়তে থাকে। এতে ক্লোম নালি পেশি শক্ত হয়ে উঠে, বায়ুপথের আস্তরণ ফুলে যায়। আর তাই বাতাসের  চলাচল  যায় কমে, তখন বুকে শোঁ শোঁ শব্দ হতে থাকে। 

হাঁপানি নিয়ন্ত্রণের কয়েকটি উপায় হলো
১. উপসর্গ গুলো ভালোভাবে চিনতে হবে। কফ, কাশি এবং দীর্ঘস্থায়ী সর্দি, বুক ব্যথা, বুকে শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হল প্রধান উপসর্গ। এর মানে বুঝতে হবে হাঁপানি সু নিয়ন্ত্রণে নেই। বেশি কষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ব্যবহার করতে হবে ইনহেলার।

২. যে সব জিনিস হাঁপানি উসকে দেয়, এদের চিহ্নিত করুন ও এড়িয়ে চলুন। এসব হল ধোঁয়া, পারফিউম, ভাইরাস, পরাগরেণু, ঘরে–বাইরের ধুলা, পশুর লোম, পাখির পালক, কড়া গন্ধের খাদ্য, যেমন: ইলিশ মাছ,  চিংড়ি ও বেগুন। এসব এড়িয়ে চলুন।

৩. চিনে নিন ইনহেলার। রিলিভার ইনহেলার (ব্রঙ্কোডাইলেটর)–এর প্রয়োগে ছোট বায়ুপথ খুলে যায়। আর ফুসফুসের ভেতর বায়ু চলাচল অবাধ করে দেয়। স্টেরয়েড ইনহেলার ফুসফুসের প্রদাহ বন্ধ করে। এটি দীর্ঘমেয়াদি হাপাঁনি নিয়ন্ত্রণে অতীব প্রয়োজনীয়। হাঁপানির কার্যকর চিকিৎসা হলো ইনহেলার। তবে ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে।

৪. স্পেসার ব্যবহার করতে হবে। স্পেসার হল একটি প্লাস্টিক চেম্বার, যা ইনহেলারকে একদিকে সংযুক্ত করে মুখে, আর অন্য প্রান্তে থাকে মাস্ক বা মাউথ পিস। এর মাধ্যমে বাতাস ছোট বায়ুপথের ভেতরে প্রবেশ করে।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

‘ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। মঙ্গলবার গুলশানের...
দেশের ফলের বাজারে মৌসুমি ফলের মধ্যে আমড়া একটি পরিচিত নাম। বর্ষা ও শরৎকালে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়। সাধারণত কাঁচা অবস্থায় টক স্বাদের জন্য এটি বেশি জনপ্রিয়, তবে পাকা আমড়াও মিষ্টি-টক...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর