শীর্ষে দীপিকা, শাহরুখ কত নম্বরে?

আপডেট : ৩০ মে ২০২৪, ০১:৫০ পিএম

নতুন মাইলফলক স্পর্শ করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতাকে পেছনে ফেলে আইএমডিবি’র তালিকায় শীর্ষ স্থান অর্জন করলেন তিনি। গত এক দশকে (২০১৪-২০২৪) ভারতীয় তারকা হিসেবে বিশ্বের দর্শক সবচেয়ে বেশি দেখেছেন এই অভিনেত্রীকে৷ 

বুধবার (২৯ মে) সর্বাধিক দেখা ১০০ ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। সেই তালিকায় শীর্ষে রয়েছেন দীপিকা ৷ তারপরেই আছেন শাহরুখ খান। তৃতীয় স্থানে ঐশ্বরিয়া রাই বচ্চন।

আইএমডিবি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছে, ‌‌‌‌‘‘আইএমডিবি’র তরফে বিশ্বব্যাপী গত দশকে সবচেয়ে বেশি দেখা ১০০ জন ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করা হলো৷ জানুয়ারি ২০১৪ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে আইএমডিবি এই তালিকা তৈরি করেছে। এই র‌্যাঙ্কিংগুলো বিশ্বব্যাপী আইএমডিবি’র ২৫০ মিলিয়নেরও বেশি মাসিক সাবস্ক্রিপশন নেওয়া দর্শকদের প্রকৃত পেজ ভিউ থেকে নির্ধারিত করা হয়।’’

উল্লেখ্য, বিগত ১০ বছরে একের পর এক সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন দীপিকা পাডুকোন। এই বছরগুলোয় তিনি এমন সিনেমায় অভিনয় করেছেন, যা বক্স অফিসে ঝড় তুলেছে৷ অসাধারণ নৈপুণ্যে নিয়েছেন প্রশংসা কুড়িয়ে। বিভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গে তাঁর অভিনয় তাঁকে এনে দিয়েছে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর মুকুট।

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান—গ্ল্যামার, খ্যাতি আর তারকাখ্যাতির চেয়েও যেটা বেশি আলোচনায় আসে, তা হলো তাঁর মানবিকতা আর অতিথিপরায়ণতা।  সম্প্রতি অভিনেতা  বিজয়ন্ত কোহলি একটি...
শিগগিরই নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন! আগামী সেপ্টেম্বরেই নাকি দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটছে! সামাজিকমাধ্যমে যখন এই শোরগোল, তখন...
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া শোবিজ দুনিয়ায়। ঢাকার রুনার লায়লা থেকে শুরু করে বলিউডের শাহরুখ খান তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ তাঁরা।...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখন্ডে আসতে পারেনি। 
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে মেসির বিভিন্ন কার্যক্রমের জন্য এ পুরস্কার জেতেন মেসি। ফাউন্ডেশনটির সভাপতি তেরেসা পেরালেসসহ কয়েকজন সদস্য নিয়ে গঠিত বিচারক প্যানেল ভোটের মাধ্যমে মেসিকে এ...
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে এবং যুক্তরাষ্ট্র আর ইরানের অভ্যন্তরে ধারাবাহিক হামলা চালাচ্ছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর