স্মরণে আজম খান, গান শোনাবেন ভাতিজা আরমান

আপডেট : ০৫ জুন ২০২৪, ০১:২২ পিএম

রকসংগীতের কিংবদন্তি আজম খান নেই আজ ১৩ বছর। ২০১১ সালের এই দিনে (৫ জুন) ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজম খান স্মরণে বৃহস্পতিবার (৬ জুন) হচ্ছে বিশেষ এক কনসার্ট। যাতে গাইবেন আজম খানের ভাতিজা সংগীতশিল্পী আরমান খান। পাশাপাশি উদীয়মান বেশ কজন শিল্পীও পারফর্ম করবেন।
 
৬ জুন আয়োজিত হতে যাওয়া এই কনসার্টের শিরোনাম ‘গুরু অব রক: আ ট্রিবিউট টু আজম খান’। কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এটি। আয়োজন করেছে দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক।

এই কনসার্ট প্রসঙ্গে গণমাধ্যমে আরমান খান বলেন, ‘আজম খানের মতো কিংবদন্তিকে ট্রিবিউট করে এখন আর কোনো শো হয় না। সেই অভিমান বুকে চেপে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমার তিন কাজিন, মানে চাচার দুই মেয়ে ইমা ও অরনী এবং ছেলে হৃদয় খান উপস্থিত থাকবে। এতে আমি ও আমার ব্যান্ড কোনো পারিশ্রমিক নিচ্ছি না। বরং অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ আমরা চাচাতো ভাই-বোনদের হাতে তুলে দিতে চাই।’

আজম খানের কোলে আরমান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কনসার্টে রকগুরুর কোন কোন গান পরিবেশন করবেন—জানতে চাইলে আরমান বলেন, ‘‘চাচার জনপ্রিয় গানের তো শেষ নাই। এরমধ্যে আসি আসি বলে, পাপড়ি কেন বোঝে না, সালেকা মালেকা, আলাল ও দুলাল, বাংলাদেশ, অভিমানীসহ ১২ থেকে ১৫টি গান করার পরিকল্পনা আছে। আমার লেখা ও সুরে আজম চাচা গান করেছেন। সেখান থেকেও গাওয়ার ইচ্ছা আছে। এছাড়া কয়েকদিন আগে চাচাকে ট্রিবিউট করে ‘গুরুরে’ নামের একটি গান প্রকাশ করেছি। সেটিও গাইব।’’

আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৬ জুন) কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। টিকিটের মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা। টিকিট পাওয়া যাচ্ছে এই লিংকে

প্রসঙ্গত, আজম খানের বড় ভাই কিংবদন্তি সংগীত পরিচালক আলম খান। তাঁরই সুযোগ্য পুত্র সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আরমান খান। মমতাজের গাওয়া ‘নান্টু ঘটক’, বিপ্লবের ‘চান্দের বাতির কসম দিয়া’, হাসানের ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’সহ এমন অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। পাশাপাশি নাটকের আবহসংগীতকার হিসেবেও পরিচিত এই শিল্পী।

ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
লোডিং...

এলাকার খবর