আজম খান

এক অলরাউন্ডারের গল্প

আজম খান। কারও কাছে গুরু, কারও কাছে অনুপ্রেরণা। একই হাতে তিনি ধরেছিলেন যুদ্ধের অস্ত্র আর গানের বাদ্যযন্ত্র। বাংলা রক যাত্রার এই পুরোধা ব্যক্তির জন্মদিন আজ, ২৮ ফেব্রুয়ারি। বিনোদন অঙ্গনে তিনি এক অলরাউন্ডার। শুধু যুদ্ধ বা গান নয়; খোলোয়াড়, অভিনেতা, মডেল হিসেবেও নানা মাধ্যমে কাজ করেছেন। তবে  মহান মুক্তিযুদ্ধ ও গান তাঁকে অনন্য করে তোলে। এক ঝলকে দেখে নেওয়া যাক জাতির মুক্তি ও সুরের এই যোদ্ধাকে—

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম

আজম খানের পুরো নাম মাহবুবুল হক খান। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর জন্ম হয়েছিল ঢাকার আজিমপুরে। তবে ছয় বছর বয়স থেকে তিনি পরিবারের সঙ্গে কমলাপুর থাকতেন। ক্যানসার আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ জুন তিনি মারা যান।

১৯৬৯’র গণ-অভ্যুত্থানের সময়েই ব্যাপক সোচ্চার হয়ে ওঠেন প্রগতিশীল চেতনার ধারক এই রকসম্রাট। সে সময়ের ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণসংগীত প্রচারে অংশ নেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে হেঁটে হেঁটে ভারতের আগরতলায় চলে যান আজম খান। সেখানে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি গান গেয়ে বাকিদের প্রেরণা জোগাতেন। মেলাঘর শিবিরে প্রাথমিক প্রশিক্ষণ শেষে কুমিল্লায় সরাসরি যুদ্ধে অংশ নেন তিনি। 

সক্রিয়ভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন আজম খান। ছবি: সংগৃহীত

প্রথম যুদ্ধটি করেন কুমিল্লার সালদায়। কিছুদিন পর আবারও আগরতলায় ফিরে যান এই টগবগে তরুণ।

মাত্র ২১ বছর বয়সে ঢাকা উত্তরের সেকশন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। 

১৯৭০ সালে ‘উচ্চারণ’ নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন আজম খান। তিনি ১৯৭২ সালে প্রথম স্টেজ প্রোগ্রাম করেন নটরডম কলেজে এবং একই সালে বিটিভিতে সরাসরি প্রচারিত হয় তাঁর ‘এত সুন্দর দুনিয়া কিছুই রবে না রে’ ও ‘চার কলেমা সাক্ষী দেবে’ গান দুটি। তবে ১৯৭৩ সালের ১ এপ্রিল ওয়াপদা মিলনায়তনের অনুষ্ঠানই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

১৯৭৪ সালে বিটিভিতে প্রচারিত ‘বাংলাদেশ’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। ‘রেললাইনের ঐ বস্তিতে’ নামে গানটি বেশি পরিচিত। 

বিটিভিতে প্রচারিত তাঁর ‘বাংলাদেশ’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবি: সংগৃহীত

১৯৮২ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘এক জনম’ প্রকাশ হয়। আজম খান একে একে ১৬৮টি একক গান, ৩০টি মিক্সড গানসহ ১৪টি অ্যালবাম উপহার দেন। 

আজম খান অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ‘গডফাদার’ নামে একটি বাংলা সিনেমায় ভিলেনের ভূমিকায় ছিলেন। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও তিনি মডেল হিসেবে কাজ করেছেন।

খেলোয়াড় হিসেবেও তাঁর সুখ্যাতি ছিল। ১৯৯১-২০০০ সালে তিনি গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হয়ে প্রথম বিভাগ ক্রিকেট খেলতেন।

ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
লোডিং...

এলাকার খবর