হেয়ার কালার ছাড়া পাকা চুল কালো করবেন যেভাবে

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:০২ পিএম

পাকা চুল কালো রাখতে হেয়ার কালার ব্যবহার করেন অনেকে। কিন্তু এই রাসায়নিক হেয়ার ডাই চুলের জন্য খুবই ক্ষতিকারক। চুলের ভালো চাইলে লাগাতে পারেন প্রাকৃতিক হেয়ার ডাইতে। এই হেয়ার কালার বানাতে পারেন বাড়িতেই। কীভাবে, জেনে নিন।

ঘন-কালো চুল পছন্দ করেন সবাই। এমন চুল পেতে নানা ধরনের হেয়ার কেয়ার করেন তাঁরা। সময়ের সঙ্গে সঙ্গে চুলে পাক ধরবে এটাই স্বাভাবিক। কেউ কেউ এই পরিবর্তনকে খুশি ভাবে গ্রহণ করলেও অনেকেই যেন মেনে নিতে পারেন না। উপায় হিসেবে চুলে রং করেন। তবে রাসায়নিক হেয়ার ডাই চুলের জন্যে খুবই ক্ষতিকারক। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন পুরনো এক টোটকার উপর। যা আপনার চুলের কালো রং ধরে রাখবে।

কীভাবে বানাবেন এই প্রাকৃতিক রং
খুব সহজ রেসিপি। তার জন্য লাগবে ২ চামচ আমলকী পাউডার, ৩ চামচ মেথি পাউডার, ১টি জায়ফলের গুড়া এবং ৪ টেবিল চামচ হেনা পাউডার। প্রথমে একটি আমলকী পাউডার এবং মেথি পাউডার নিন। তার সঙ্গে মেশান পরিমাণমতো পানি। এই মিশ্রণ এক রাত রেখে দিন। পরের দিন সকালে এই মিশ্রণটির সঙ্গে যুক্ত করুন হেনার গুড়া। সর্বশেষ মেশান জায়ফল পাউডার। তারপর প্রয়োজন অনুযায়ী পানিও মেশাতে পারেন। উপকরণ মেশানো হয়ে গেলে দেখবেন একটি ঘন মিশ্রণ তৈরি হয়েছে। ব্যস তৈরি আপনার চুল কালো করার টোটকা।

যেভাবে ব্যবহার করবেন
প্রথমে চুলে শ্যাম্পু করে নিতে হবে। তারপর চুল শুকিয়ে নিন। একটি ব্রাশ দিয়ে এই মিশ্রণ চুলের গোঁড়া থেকে ডগা পর্যন্ত লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। চাইলে হালকা শ্যাম্পুও করতে পারেন। তবে আপনার স্ক্যাল্পে কোনও সমস্যা থাকলে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঘরোয়া উপাদান ব্যবহার করবেন না। তা নাহলে হিতে বিপরীত হতে পারে।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর