কঙ্গনাকে প্রকাশ্যে ‘থাপ্পড়’ মারলেন ভারতীয় জওয়ান

আপডেট : ০৭ জুন ২০২৪, ০২:২৯ পিএম

প্রকাশ্যে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে থাপ্পড় মারলেন এক নারী। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে চণ্ডীগড় বিমানবন্দরে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র। 

এই ঘটনাকে কেন্দ্র করে চণ্ডীগড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির তারকা সাংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। 

এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে জয় লাভ করেছেন কঙ্গনা। ফলে আজ দুপুরে দলের সাংসদীয় বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর সাড়ে ৩টা নাগাদ চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির বিমানে চড়ার কথা ছিল তাঁর। সেই সময়ই চেকিং করতে গিয়ে ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক নারী সদস্য কঙ্গনাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ।

কঙ্গনাকে চড় মারায় অভিযুক্ত নারীর নাম কুলবিন্দর কৌর। তিনি দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। এদিন তারই প্রতিশোধ নিয়েছেন বলে গুঞ্জন।

জানা গেছে, কঙ্গনা রনৌতকে মারার পর রেহাই পাননি ওই নারীও। ঘটনার সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন মায়াঙ্ক মাধুর নামে একজন। তিনিও পাল্টা ওই নারীকে চড় মারতে উদ্যত হন। শেষ পর্যন্ত অবশ্য অন্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে রেহাই পান সেই নারী। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, বিজেপি সাংসদকে চড় মারার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে প্রথমবারই বিজয়ের স্বাদ পেয়েছেন কঙ্গনা রনৌত। জয় লাভ করেছেন ৭৪ হাজার ভোটের ব্যবধানে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর