বিমানবন্দরের ঘটনায় যা বললেন কঙ্গনা

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৩:৫৩ পিএম

ভারতের নবনির্বাচিত সংসদ সদস্য তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে চড় মেরেছেন দেশটির সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌর। এই ঘটনায় ওই মহিলা জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। একই সঙ্গে সিআইএসএফ তাকে সাসপেন্ড করেছে। 

বৃহস্পতিবার (৬ জুন) চণ্ডীগড় থেকে দিল্লি আসার জন্য বিমানবন্দর যাচ্ছিছিলেন কঙ্গনা। চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময়ই ঘটে বিপত্তি। নিরাপত্তা বাহিনীর জওয়ান কুলবিন্দর কৌর তাঁকে সপাটে চড় মারেন।

বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন কঙ্গনা। তাঁর প্রতিক্রিয়া কঙ্গনার মনে করছেন, ওই জওয়ানের কাজটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। 

কঙ্গনার ভাষ্য, ‘‘ওই জওয়ান কৌশলে আমার জন্য অপেক্ষা করেছিলেন, যে আমি কখন তাঁর সামনে দিয়ে যাব? ঠিক খালিস্তানি স্টাইলে পেছন থেকে এসে কোনও কথা না বলে আমার মুখে উনি আঘাত করেন। যখন আমি জিজ্ঞেস করলাম, ‘কেন এটা করলেন?’ তখন তিনি অন্যদিকে তাকিয়ে নিজের দিকে ফোনের ক্যামেরা রেখে কথা বলতে শুরু করলেন। (যেমনটি আপনারাও ওঁর ভিডিওতে দেখেছেন)। উনি হঠাৎ জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। কৃষক আইন বাতিল করা হয়েছে এবং সেগুলো নিয়ে আর কারও কোনও উদ্বেগ নেই। সম্ভবত এটা ছিল তাঁর খালিস্তানি ব্যান্ডওয়াগনে যোগ দেওয়ার উপায়, যা পাঞ্জাবে প্রধান রাজনৈতিক আসন পাচ্ছে।’’

অনেকের মতে, খালিস্তান আন্দোলন হলো একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন; যা পাঞ্জাব অঞ্চলে খালিস্তান নামে একটি জাতি—ধর্মীয় সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে শিখদের জন্য একটি আবাসভূমি তৈরি করতে চায়। অন্য অনেকের মতে, এটি স্বাধীনতাকামীদের আন্দোলন। 

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই চড় কাণ্ড। এতে দেখা গেছে, চড় মারায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে বলছেন, ‘দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা বলেছিলেন ১০০-২০০ টাকা পেয়ে ওরা আন্দোলন করছে। আমার মা ওখানে ছিল, আন্দোলন করছিল।’

৪ বছর আগে বর্তমান এক্স হ্যান্ডলে কৃষক আন্দোলনের সময় এক বৃদ্ধার ছবি পোস্ট করে কঙ্গনা লিখেছিলেন, ‘তিনি বিলকিস বানো, শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাঁকে।’ কঙ্গনার এই বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। পরে ওই পোস্টটি ডিলিট করে দেন তিনি। 

এদিকে, ইতিমধ্যেই চণ্ডীগড়ের পুলিশ সুপার (গোয়েন্দা) কে এস সান্ধু চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছে কঙ্গনার ঘটনা নিয়ে সিআইএসএফ অফিসারের সঙ্গে বৈঠক করেছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর