কঙ্গনাকে চড় মারা জওয়ান গ্রেপ্তার 

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৪:৫২ পিএম

নবনির্বাচিত সংসদ সদস্য তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে চড় মেরেছেন ভারতের সিআইএসএফ জওয়ান কুলবিন্দর। এই ঘটনায় ওই মহিলা জওয়ানের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সিআইএসএফ তাকে সাসপেন্ড করেছে। 

বৃহস্পতিবার (৬ জুন) চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দর গিয়েছিলেন কঙ্গনা। চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময়ই ঘটে বিপত্তি। নিরাপত্তা বাহিনীর জওয়ান কুলবিন্দর কৌর তাঁকে সপাটে চড় মারেন। 

কিন্তু কেন? 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। এতে দেখা গেছে, চড় মারায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে বলছেন, ‘দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা বলেছিলেন ১০০-২০০ টাকা পেয়ে ওরা আন্দোলন করছে। আমার মা ওখানে ছিল, আন্দোলন করছিল।’

কী ঘটেছিল ৪ বছর আগে?

৪ বছর আগে বর্তমান এক্স হ্যান্ডলে (আগে টুইটার নাম ছিল) কৃষক আন্দোলনের সময় এক বৃদ্ধার ছবি পোস্ট করে কঙ্গনা লিখেছিলেন, তিনি বিলকিস বানো, শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাঁকে। কঙ্গনার এই বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। পরে ওই পোস্টটি ডিলিট করে দেন তিনি। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই বিমানবন্দরেই কর্মরত অভিযুক্ত সিআইএসএফ জওয়ানের স্বামী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার নিন্দা প্রকাশ করেছেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর