বাজেটে রাঘব-বোয়ালদের লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে: ফখরুল

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৯:৪৭ পিএম

কালো টাকা সাদা করার সুযোগ দুর্বৃত্তদের জন্য টোপ-ওবায়দুল কাদেরের এমন বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, `প্রস্তাবিত বাজেটে রাঘব-বোয়ালদের লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে।' 

শনিবার সকালে প্রেসক্লাবে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে জেএসডি'র আলোচনা সভায় একথা বলেন তিনি।

এ সময় সিরাজুল আলম খানের স্মৃতি চারণ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের চালিকা শক্তি। তাঁর অবদান যারা অস্বীকার করতে চায়, তারা আসলে দেশের স্বাধীনতাকেই অস্বীকার করতে চায়।

কালোটাকা সাদা করার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কালোটাকা সাদা করার বিষয়ে সরকার বলছে মাছ ধরতে গেলে আদার দিতে হবে। সরকার নিজেরাই তো চুরি-দুর্নীতির সঙ্গে জড়িত।’

ফখরুল আরও বলেন, ‘তারাই তো রাঘব-বোয়ালদের সঙ্গে আছে। সরকারের দেয়া এই বাজেট রাঘব-বোয়ালদের লুট করার সুযোগ তৈরি করে দেবে। এসব কথা বলে ধোঁয়াশা তৈরি করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার।’

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলন মূলত ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। দোষত্রুটি ভুলে গিয়ে একসঙ্গে হয়ে, একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে হবে।’

যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর