কোকাকোলার বিজ্ঞাপন, যা বললেন জীবন-শিমুল

আপডেট : ১১ জুন ২০২৪, ১১:২৫ এএম

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পরপরই বিশ্বের বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়েছে কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা পণ্যটি বর্জনের ডাক দেয়। এর প্রভাব বাংলাদেশেও লক্ষণীয়। সম্প্রতি এই কোমলপানীয় ব্র্যান্ডের একটি বিজ্ঞাপন প্রচারে আসার পরপরই এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। সমালোচনার মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। কোকাকোলার পাশাপাশি এবার বিজ্ঞাপনটির এই শিল্পীদেরও বয়কটের হুমকি দিচ্ছেন নেটিজেনরা।

সোমবার (১০ জুন) দিনভর ফেসবুকে ছিল জীবন ও শিমুল শর্মাদের নিয়ে সমালোচনা। অবশেষে এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে স্ট্যাটাস দিয়েছেন দুই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিমুল লিখেছেন, ‘আমি শিমুল শর্মা, যদিও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে উঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আর আমি ভবিষ্যতে কোন কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল-ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।’

কোকাকোলার সেই বিজ্ঞাপন। ছবি: সংগৃহীত

এদিকে, অভিনেতা-নির্মাতা শরাফ আহমেদ জীবন লিখেছেন, ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। 

ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।

এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ...
বলিউডে দাপুটে খলচরিত্রের জন্য পরিচিত অভিনেতা মুকেশ ঋষি এবার অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় এবং মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব আর প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির...
হলিউডের আলোচিত নির্মাতা জেমস গ্রে। ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘অ্যাড অ্যাস্ট্রা’, ‘টু লাভার্স’ কিংবা ‘আর্মাগেডন টাইম’-এর মতো চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক...
গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থক হিসেবে পরিচিত চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান...
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর