চমকে দিলেন টেইলর সুইফট, গানের মাঝেই মঞ্চে হাজির প্রেমিক

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৭:০৩ পিএম

গ্যালারিজুড়ে তখন ভক্তদের উচ্ছ্বাস। টেইলর সুইফটের কণ্ঠে ‘আই ক্যান ডু ইট উইথ আ ব্রোকেন হার্ট’ গানটি। সবাইকে অবাক করে দিয়ে এমন সময় মঞ্চে উঠে এলেন গায়িকার প্রেমিক ট্রাভিস কেলসি। পুরো স্টেডিয়াম যেন ফেটে পড়ল আরও উন্মাদনায়।  

বৈশ্বিক এরাস ট্যুরের অংশ হিসেবে বর্তমানে লন্ডনে রয়েছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। সেখানকার ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার (২৩ জুন) এভাবেই ভক্তদের চমকে দেন গায়িকা ও তাঁর প্রেমিক ফুটবলার ট্রাভিস। আমেরিকার কানসাস সিটি চিফসের হয়ে কোয়ার্টারব্যাকে খেলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্টে ট্রাভিসের পরনে একটি সাদা-কালো টাক্সেডো ও মাথায় উঁচু রেশমী টুপি। আর টেইলর সুইফটের পরনে সাদা রঙের চোখধাঁধানো স্কার্ট।

মঞ্চে এসে সুইফটকে কোলে তুলে নেন ট্রাভিস। অভিনব নাটিকা পরিবেশনে পাল্টে দেন গায়িকার পোশাক।

প্রসঙ্গত, মাসখানেক আগে প্রকাশ পায় ‌টেইলর সুইফটের ‘আই ক্যান ডু ইট উইথ আ ব্রোকেন হার্ট’ গানটি। তাঁর নতুন অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এ রয়েছে এটি।

গত বছরের শেষদিকে প্রকাশ্যে আসে ট্রাভিস কেলসি ও টেইলর সুইফটের প্রেমের বিষয়টি। অবশ্য তারও আগে থেকেই একে অপরের ছায়াসঙ্গী তাঁরা। টেইলর সুইফটের বেশকিছু কনসার্টে নিয়মিত অংশগ্রহণকারী ছিলেন ট্রাভিস। প্যারিস, আর্জেন্টিনাসহ গায়িকার বেশকিছু শোতে উপস্থিত ছিলেন তিনি। অপরদিকে, সুপার বোলসহ কানসাস সিটি চিফসের প্রায় খেলাতেই সমর্থক হিসেবে মাঠে দেখা যায় সুইফটকে।

সূত্র: হলিউড রিপোর্টার

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর