সন্তানকে নিয়ে অপুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বুবলীর

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৪:০০ পিএম

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে দা-কুমড়া সম্পর্ক। প্রায়ই একে অপরকে কথার তির ছুড়েন এই দুই তারকা। দ্বন্দ্বটা মূলত স্বামী শাকিব খানকে ঘিরেই। ঢাকাই সুপারস্টারের প্রথম স্ত্রী অপু, দ্বিতীয় স্ত্রী বুবলী। তবে কোনো সংসারই স্থায়ী হয়নি বেশিদিন। এখন মাঝেমধ্যেই শোনা যায় এই দুই শীর্ষ নায়িকার বাগবিতণ্ডা। 

এবার পরিচালক মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ সিনেমা থেকে বুবলীর বাদ পড়া ও সরে যাওয়া নিয়ে বেঁধেছে লড়াই। বুবলী জানান, শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন অপু। তিনি বলেন, ‘নিজে ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। ছবি থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।’

এবার এক সাক্ষাৎকারে ইঙ্গিতে অপুর কথার পাল্টা জবাব দিলেন বুবলী। তাঁর মতে, বুবলী নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন অপু! শুধু তাই নয়, বীরকে তার বাবার কাছ থেকে আলাদা রাখার চেষ্টা করছেন অপু—এমন অভিযোগও এনেছেন বুবলী।

অপুর সাম্প্রতিক কথার প্রেক্ষিতে বুবলী বলেন, ‘সব থেকে হাস্যকর হলো, তিনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেন। সব জায়গায় শুধু বুবলী, বুবলী আর বুবলী। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই, যা করছেন না। বুবলী নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন।’

শাকিবে-বুবলীর ছেলে বীর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘বসগিরি’খ্যাত এই নায়িকা আরও বলেন, ‘শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারাজীবন নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা (অপু বিশ্বাস) এসব বলছে, সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিড়িং-বিড়িং করেন। সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন। এখন তার ক্যারিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে। জাতীয় টেলিভিশনে কী সব উদাহরণ দিচ্ছে, যার কোনো অর্থই নেই। কী কী সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে, যা খুবই লজ্জাজনক। তার মুখে সবসময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে, কারণ তার ভেতরটাও এ রকম।’

এদিকে সম্প্রতি অপু বিশ্বাস দাবি করেছিলেন যে, শাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলীর ওঠাবসা বেশি। এ প্রসঙ্গে বুবলীর ভাষ্য, ‘২০০৮ সালে শাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন তিনি। আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে, তার মৃত্যুর পরই জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় ৫/৬টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে। আবার নিজ স্বার্থের জন্য শাকিবের কাছে ভিড়েছিল। সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন। জয়া আপু, বিদ্যা সিনহা মিম, ফারুক ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গেই বিএফডিসিতে বেয়াদবি করেছিলেন তিনি, যা নিউজেও এসেছে। আর বেয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন।’

ইকবালের প্রসঙ্গ টেনে এই নায়িকা বলেন, ‘উনি (অপু বিশ্বাস) নাকি ইকবাল ভাইয়ের ছায়াও দেখেন না। কিন্তু কেন? কারণ হচ্ছে, কিছুদিন আগে ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক অনুদানের একটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন তাকে। আবার সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন। সেলিম ভাই বা ইকবাল ভাই যখন সিনেমায় আমাকে চুক্তিবদ্ধ করেছিলেন, আমার কাজের অনেক প্রশংসা করেছিলেন। তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না, বানালে ঠিকই করতেন। এ ধরনের কোনো উদাহরণ আছে, তার কাছে উনারা সিনেমা নিয়ে গেছেন অথচ ফিরিয়ে দিয়েছেন উনি। কিন্তু এখানে চালাকি করে শাকিবের নামের ওপর দিয়ে চালিয়ে দিল। কাকে কী বোঝায় উনি? হাস্যকর।’

শেষে বুবলী বলেন, ‘‘সে (অপু) ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সব সময় মিথ্যাচার করবে; আর আমিও বরাবরের মতো চুপ থাকব। কখনোই না। কেননা, আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না। তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে (বীর) তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকব কেন? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে ‘গেম প্ল্যান’ করে বলেই এই ‘গেম প্ল্যান’ শব্দ তার মুখ থেকে এসেছে।’’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর