বছরে ১টি ছবি, বাকি সময় কী করেন আমির?

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২:৫১ পিএম

বলিউডে তিন দশকের বেশি সময় পার করেছেন অভিনেতা আমির খান। ঝুলিতে রয়েছে ‘রাজা হিন্দুস্তানি’, ‘লগান’, ‘ফানা’, ‘রং দে বাসান্তি’, ‘থ্রি ইডিয়টস’, ‘গজনি’, ‘তারে জমিন পার’, ‘পিকে’, ‘সরফরোশ’, ‘দঙ্গল’র মতো অসংখ্য সুপারহিট সিনেমা। যেগুলো কালের গণ্ডি পেরিয়ে পেয়েছে ক্লাসিকসের তকমা। একসময় তিনি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। তবু বছরে একটি বা দুটির বেশি ছবিতে সচরাচর দেখা যায়নি মিস্টার পারফেক্টশনিস্টকে। আবার কোনো কোনো নতুন সিনেমার জন্য থাকে দীর্ঘদিনের বিরতি।

সিনে বিশ্লেষকদের মতে, বছরে একটি বা দুটি সিনেমা বেছে নেওয়ার অন্যতম কারণ চিত্রনাট্য। আমির তাঁর অনন্য প্রতিভায় এমন একটি চিত্রনাট্যে কাজ করেন, দর্শকরা যেটি তুমুলভাবে পছন্দ করবেন। ফলে বছরে অভিনেতার সিনেমার সংখ্যা নেহায়তই কম।

স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে কৌতূহল যে, আমিরের হাতে কোনো সিনেমা যখন না থাকে, তখন তিনি কী করেন? কীভাবে সময় কাটে তাঁর?

থ্রি ইডিয়টস সিনেমার দৃশ্যে আমির। ছবি: বলিউড হাঙ্গামা থেকে নেওয়া

আমির খান অভিনীত সর্বশেষ সিনেমা ‌‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে তা-ও প্রায় দুই বছর হলো। এরমধ্যে নতুন ছবির খবরে নেই তিনি। আসলে আমির শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন। বলিউডে তাঁকে বলা হয় ‌‘জিনিয়াস অব মার্কেটিং’। যে কারণে প্রযোজনাতেও তিনি বেশ সফল। সাম্প্রতিক সময়ের ‘লাপাত্তা লেডিস’ কিংবা অনেক আগের ‘লগান’ ছবির জনপ্রিয়তা থেকে তা আঁচ করা যায়। 

ব্যবসায়িকভাবেও সফল আমির। চলচ্চিত্রে অভিনয়-প্রযোজনার পাশাপাশি বিজ্ঞাপন, টেলিভিশন শো ও নানা চুক্তি নিয়ে ব্যস্ত থাকেন তিনি। বিভিন্ন কোম্পানির সঙ্গে তাঁর অ্যান্ডোর্সমেন্ট রয়েছে।

জানা গেছে, অভিনেতার বর্তমান সম্পত্তির পরিমাণ ২০০-২৩০ মিলিয়ন ডলার। মাসিক আয় ১২ কোটি রুপির বেশি। বাৎসরিক আয় ১৫০ কোটি রুপির বেশি।

সাম্প্রতিক বছরে আমির খান। ছবি: সংগৃহীত

পণ্যের বিজ্ঞাপনে ১০ থেকে ১৫ কোটি রুপি চার্জ করেন আমির। টেলিভিশন অনুষ্ঠানে প্রতি পর্বের জন্য ন্যূনতম ৩ কোটি। 

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আমির খানের বিনিয়োগ রয়েছে। এর মধ্যে সিকোইয়া ক্যাপিটাল, ম্যাট্রিক্স পার্টনার্স ও কালারি ক্যাপিটাল উল্লেখযোগ্য। বেঙ্গালুরুতে রয়েছে ফার্নিচার কোম্পানি ফুর্লেনকো। বর্তমান বাজার মূল্যে যার মূল্য ২৫০ কোটি রুপির বেশি। 

অর্থাৎ সিনেমা না থাকলেও বছরব্যাপী অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকতে হয় আমিরকে। আর অবসরে পরিবারকে সময় দিতে বেশি পছন্দ করেন অভিনেতা। পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন বই পড়তেও ভীষণ ভালোবাসেন। আর টুইটার (বর্তমানে এক্স) তো রয়েছেই, দিনশেষে ফেইক অ্যাকাউন্ট থেকে খানিকটা চোখ ভুলিয়ে নেন সেখানে। দেখে নেন, ট্রেন্ডিংয়ে রয়েছে কোন কোন সিনেমা?

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সেলিব্রেটি নেট ওয়ার্থ

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর