মোশাররফ করিমের নতুন ধারাবাহিক

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম

প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’। হাস্যরসাত্মক গল্পে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন নির্মাতা রতন হাসান ও এ আর আকাশ। লিখেছেন সাগর জাহান, যিনি নিজেও একজন জনপ্রিয় নাট্য নির্মাতা। 

অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শাহনাজ খুশি, আ খ ম হাসান, আরফান আহমেদ, সালহা খানম নাদিয়া, দ্বীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুঁই প্রমুখ। আগামীকাল ৫ জুলাই থেকে প্রতি শুক্র, শনি ও রোববার আরটিভির পর্দায় প্রচার হবে এটি।

আরেকটি দৃশ্যে নাদিয়া ও মোশাররফ। ছবি: আরটিভি

নাটকটির কেন্দ্রীয় চরিত্র মকলেসের ভূমিকায় রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। গল্পে দেখা যাবে, একসময় সে অনেক কিছুর মালিক ছিল। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, খামার ভরা মুরগি, পকেট ভরা টাকা, একটা প্রেমিকাও ছিল তার। আর ছিল এনজিও থেকে নেওয়া মোটা অংকের লোন। কিন্তু ভাইরাসের আক্রমণে খামারের সব মুরগি মারা যায়। কিন্তু রয়ে গেছে সেই লোন পরিশোধের বাকি। সপ্তাহে তাকে কিস্তি দিতে হয় তিন হাজার টাকা। বর্তমানে আয় করার একমাত্র উপায় হোম ডেলিভারির বিজনেস। আলু, পেয়াজ, পটল থেকে শুরু করে প্রেম-ভালোবাসা সবই ডেলিভারি দেয় সাইকেলে করে। নাম ‘মকলেস হোম সার্ভিস’। 

একই গ্রামে দেশের কিংবদন্তিতুল্য নায়িকা তাহনূরের বাড়ি। সাজানো-গোছানো বাগান বাড়ি। তার করা বায়ান্নোটা সিনেমার মধ্যে ২৮টা সুপারহিট। কিন্তু গ্রামের মানুষের কাছে এখনও সে দীপা নামেই পরিচিত। নায়িকা হিসেবে যে সম্মান তার পাওয়ার কথা সেটা সে পায় না। অন্যদিকে, মিশকাত নামের একজন নায়িকার ম্যানেজার। একদম স্যুটেড-বুটেড সে। একটু বোকা, টেনশনবাজ। সারাদিন এটা-সেটা নিয়ে টেনশন করা তার মুদ্রাদোষ।

নাটকটির একটি দৃশ্যে বাবু। ছবি: আরটিভি

কয়েকদিন পর তাহনূর এই গ্রামে আসবে এবং বেশ কিছুদিন সে এখানে থাকবে। এ জন্য মিশকাত এসে আগের থেকেই এখানে থাকছেন। আবার সেই তাহনূরের কাজের মেয়ে কমলা। যে কয়েকটা সিনেমায় তাহনূরের বান্ধবী হিসেবে অভিনয় করেছে। স্বপ্ন তার একদিন যদি নায়িকা হওয়া যায়!

এভাবেই বিভিন্ন চরিত্র এই নাটকে গল্পের মালা দিয়ে গাঁথা। যে মালার পরতে পরতে হাস্যরসের ভেতর দিয়ে কখনো সিরিয়াস, কখনো কষ্ট, কখনো খুব মানবিক, কখনো প্রেমের গল্প ছড়িয়ে আছে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
লোডিং...

এলাকার খবর