বৃষ্টির দিনে কেমন পোশাক পরবেন?

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২:৪৭ পিএম

প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। তাই বলে তো আর কেউ ঘরে বসে থাকতে পারবে না। কর্মব্যস্ত জীবনে কমবেশি সবাইকে বাইরে বের হতেই হবে। বর্ষার এই সময়টাতে এমন পোশাক নির্বাচন করুন, যা হবে আবহাওয়া উপযোগী ও স্বস্তিদায়ক। বৃষ্টির দিনে কেমন পোশাক পরবেন, তা নিয়ে অনেকেই দোটানায় থাকেন। কেননা অফিসের জন্য বের হলে, ভিজে গেলেও আবার বাড়িতে ফেরার সুযোগ থাকে না।

বৃষ্টির দিনে এমন পোশাক বেছে নিতে পারেন, যা ভিজলেও খুব একটা ঝামেলায় পড়তে হবে না। এক্ষেত্রে সবার উপরে রয়েছে জর্জেট। খুব দ্রুত শুকাতে এই ফেব্রিকের বেশ সুনাম রয়েছে। তাছাড়া বৃষ্টির দিনে কোন নিমন্ত্রণ থাকলে, পরতে পারেন উজ্জ্বল রঙের জর্জেটের শাড়ি। আভিজাত্যের প্রতীক এই জর্জেট আষাঢ়ে চমৎকারভাবে মানিয়ে যাবে।

সুতি কাপড়ের জনপ্রিয়তা সব ঋতুতে একই রকম। কেননা এই ফেব্রিকটি কোমল এবং আর্দ্রতা-শোষণকারী। ফলে এর মধ্য দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। বৃষ্টি গুঁড়িগুঁড়ি হোক কিংবা মুষলধারে, সুতি কাপড় সব সময় স্বস্তির। তবে ভিজে গেলে সুতি কাপড় শুকাতে সময় নেয়, বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।

দ্রুত শুকিয়ে যায়া, এমন আর একটি কাপড় নাইলন। সুতির মতো আরামদায়ক না হলেও, কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে পরতে পারেন নাইলনের পোশাক। রাস্তাঘাটে হুট করে বৃষ্টিতে পড়ে গেলে বিড়ম্বনার শেষ থাকে না। সেক্ষেত্রে রেয়নের তৈরি পোশাক হতে পারে ভালো একটি অপশন। এই কাপড়ের বিশেষ তন্তু দ্রুত শুকিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ফলে বৃষ্টিতে স্বস্তি এনে দিতে পারে রেয়নর তৈরি পোশাক।

লিনেনের পোশাকের সাথে বর্ষাকে স্বাগত জানাতে পারেন মন খুলে। এক পশলা বৃষ্টির মাঝে নিশ্চিন্তে ঘর ছেড়ে বের হতে পারেন লিনেনের পোশাকে। আবার বৃষ্টির মধ্যে রাস্তায় বের হলে কাদা-পানির ভয় থেকেই যায়। এসময় যদি ক্রেপের শাড়ি বা পোশাক থাকে, তাহলে বেশ স্বস্তি পাবেন। ক্রেপ মেটেরিয়াল ডিজিটাল প্রিন্ট এবং একরঙা বা ফুলেল ছাপার ক্রেপ শাড়ি, কো-অর্ডস সবই রয়েছে তরুণীদের পছন্দের শীর্ষে। 

বর্ষায় যা অনুপযোগী
সিল্ক, স্যাটিন বা ভেলভেটের পোশাক এই মৌসুমে এড়িয়ে চলা ভালো। বৃষ্টিতে ভিজলে এসব কাপড় শুকাতে বেশ দেরি হয়। ভেজা, স্যাঁতসেঁতে কাপড় দীর্ঘক্ষণ গায়ে থাকলে কাপড় থেকে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা থাকে। তাছাড়া রঙ উঠতে পারে, এমন পোশাক পরা থেকে বিরত থাকা ভালো।

কেমন রঙের পোশাক পরবেন?
বৃষ্টির দিনে আবহাওয়ায় একটা গুমোট ভাব থাকে। তাই এসময় পোশাক হিসেবে বেছে নিতে পারেন হলুদ, কোরাল বা ফিরোজার মতো উজ্জ্বল রঙ। গাঢ় রঙের পোশাকে মনটা যেমন চনমনে থাকবে, তেমনি কোথাও কাদাপানির লাগলে তা ধুয়ে ফেলাও সুবিধা হবে। ফুলেল নকশা, পোলকা ডট বা জ্যামিতিক ধাঁচের প্রিন্ট হোক এ বর্ষায় আপনার নিত্য অনুষঙ্গ।

লম্বা কামিজের পরিবর্তে টপস, ফতুয়া, কুর্তি পরলে চলাফেরায় সুবিধা হবে। যদি আপনি রেইনকোট পরেন তবে, আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক বেছে নিতেই পারেন এই বর্ষায়।

তথ্যসূত্র: সাহনি ফেব্রিকস ডটকম

আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সনাতন ধর্মের ঐতিহ্যে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। দেবী দুর্গাকে ‘কুমারী’ বা পবিত্র হৃদয়ের এক কুমারী বালিকার রূপে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।
দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এ সদস্যপদের ফলে বাংলাদেশের...
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে...
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট...
পার্কিংয়ের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়িতে নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর