একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় থাকব: শাকিব খান

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম

পত্রিকায় প্রায়শই শীর্ষ ধনীদের নাম প্রকাশ করা হয়। যেখানে অভিনয়শিল্পীদেরও আলাদা ফর্দ হয়। এবার সেই তালিকায় নিজের নাম ‘উঠানোর চেষ্টার’ কথা বললেন শাকিব খান। অনেকটা মজার ছলেই এটি বলেছেন এই শীর্ষ তারকা।

তাঁর মতে, ‘এক কিংবা দুইয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকব। এভাবে যদি সিনেমা প্রতি ২৫ শতাংশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে।’

কারণ ‘তুফান’ চলচ্চিত্র প্রসঙ্গ। এতে তিনি ২৫ শতাংশ লভ্যাংশ নিচ্ছেন বলে চাউর আছে।

এদিকে, আজ (৫ জুলাই) ভারতে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি। মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শো’তে অংশ নিয়ে এমন অভিমত প্রকাশ করেন শাকিব খান। এসময় তাঁর পাশে ছিলেন নির্মাতা রায়হান রাফী, নায়িকা মিমি চক্রবর্তী। 

শাকিব খান বলেন, ‘‘আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেলো বছর ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’র মতো সিনেমা দিয়ে। যা তুফান-এ এসে ব্যাপকতা বোঝা গেছে। ৬-৭টি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে। ইংল্যান্ডের মত দেশে হিন্দিসহ অন্য ছবির সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চার-এ চলে এসেছে। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে।’’

শাকিব বলেন, ‘ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই। ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ, মালায়লাম, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর এগিয়ে। সুতরাং আমরা কেন পিছিয়ে থাকব। দুই বাংলার দারুণ কোলাবরেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই।’’

ধনী তালিকা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘হাজার কোটি ঘরে যেতে আমাদের খুব বেশি দেরি নেই। একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকব। এক কিংবা দুইয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকব। এভাবে যদি সিনেমা প্রতি ২৫ শতাংশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে।’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর