দেশের ১১ শতাংশের বেশি মানুষ থ্যালাসেমিয়ার বাহক

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮:৩৩ পিএম

দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ৪ শতাংশ থ্যালাসেমিয়ার বাহক। সাড়ে ৮ হাজার মানুষের ওপর জরিপ করে রোববার রাজধানীতে এ তথ্য প্রকাশ করে জাতীয় পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির তথ্য বলছে, দেশে এ রোগের বাহক নারীর চেয়ে পুরুষই বেশি। থ্যালাসেমিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ায় নাগরিক সচেতনতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সারা দেশে দিন দিন বাড়ছে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা। জরিপের তথ্য বলছে, দেশে থ্যালাসেমিয়া বাহকের মধ্যে ১১ দশমিক ২ শতাংশ নারী ও পুরুষ ১১ দশমিক ৯ শতাংশ। সবচেয়ে বেশি থ্যালাসেমিয়ার বাহক রংপুর বিভাগে আর কম সিলেটে। ১৪ থেকে ৩৫ বছর বয়সী, বিবাহিত ও অবিবাহিত মোট ৮ হাজার ৬৮০ জনকে নিয়ে এই জরিপ চালায় বিবিএস। 

জরিপের তথ্য প্রকাশের অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশে প্রথমবারের মতো থ্যালাসেমিয়া নিয়ে এ তথ্য প্রাথমিক ধারণা। এখন সময় এসেছে রোগটি নিয়ে সবাইকে আরও সচেতন করার। রোগ গোপন না করার পাশাপাশি রক্তদাতাদের উৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। 

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এনডিসি সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, ‘আপনারা এটাকে জন্মগত রোগ বলেন বা হিমোগ্লোবিনের অভাবের রোগ বলেন, যাই বলেন না কেন, আরেকটি বিষয় হলো থ্যালাসেমিয়া নির্মূল করা সম্ভব। বাহক থেকে বাহক প্রবাহটা বন্ধ করতে পারলে, বন্ধ করে দিতে পারলে যদি সেরকম কোনো নীতিমালা আসে তাহলে থ্যালাসেমিয়া মুক্ত একটি সমাজ, একটি দেশ ও জাতি আমরা পেতে পারি।’ 

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামন সরকার জানান, বিয়ের আগে সবাইকে রক্ত পরীক্ষার ব্যাপারে আরো সচেতন হতে হবে। তিনি বলেন, ‘আমরা ক্যারিয়ার টু ক্যারিয়ার বিয়েটা যদি বন্ধ করে দিতে পারি। দিতে পারি কীভাবে? এর একটি প্রক্রিয়া আছে, রক্তটা পরীক্ষা করা। ১১ শতাংশ যদি ক্যারিয়ার হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এটাতো আমাদের গবেষণালব্ধ, জরিপলব্ধ একটি তথ্য। এখানে তো ভুল হওয়ার কোনো সুযোগ নেই।’

থ্যালাসেমিয়া নিয়ে জরিপের ফল বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবে এমন আশা করছে পরিসংখ্যান ব্যুরো। 

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর