বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে যোগদান এ বছর নয়: ওবায়দুল কাদের

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:০৭ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে যোগদান এ বছর নয়। ২০২৫ সালের ১ জুলাই থেকে তাঁরা এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন।

আজ শনিবার বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে আন্দোলন করা শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান কাদের। বৈঠকে শিক্ষক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

কাদের বলেন, ‘শিক্ষকদের অন্যান্য দাবি নিয়েও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হবে। তাঁদের মর্যাদা, আর্থিক সুবিধাদি নিয়ে আলোচনা করেছি।’ 

সেতুমন্ত্রী বলেন, শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করেছি। তাঁরা বলেছেন, সংগঠনের সঙ্গে আলোচনা করে দ্রুত তাঁরা সিদ্ধান্ত নেবেন। 

এদিকে, বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

এর আগে, গত ৪ জুলাই কাদেরের সঙ্গে শিক্ষকদের এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে পদ্মা সেতু সংক্রান্ত সভার কারণে সেদিন এই বৈঠক হয়নি। 

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আন্দোলনের অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা না হওয়ায় অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও স্থগিত রয়েছে। তবে দাবি পূরণ হলে ক্লাসে ফিরে যাবেন বলে জানান শিক্ষকেরা।

পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
লোডিং...

এলাকার খবর