বিয়েতে নতুন কোনো গয়না পরেননি আম্বানি পুত্রবধূ রাধিকা

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৮:২১ পিএম

অবশেষে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে বসেছিল আম্বানি পুত্রের বিবাহ আসর। দেশি-বিদেশি নানা তারকাদের উপস্থিতিতেই সাত পাক ঘোরেন নব দম্পতি। এত তারকার ভিড়েও সকলের চোখ চলে যাচ্ছিল নববধূর দিকেই।

মা-ঠাকুমার বিয়ের গয়নায় সেজেছিলেন রাধিকা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

লেহেঙ্গার সঙ্গে নববধূর সাজ ছিল সবাইকে মুগ্ধ করার মতই। তবে মজার বিষয় হলো আম্বানি পুত্রবধূ বিয়ের সাজে কোনো নতুন গয়না পরেননি। পারিবারিক রীতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করতেই হয়তো তিনি এই কাজটি করেছেন। মা-ঠাকুমার বিয়ের গয়নায় সেজেছিলেন এদিন। তাঁর গলার হার, মাং টিকা এবং কানের দুলে ছিল ঐতিহ্যের ছোঁয়া।

ব্রাইডাল লুকটি স্টাইল করেছিলেন রিয়া কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

আম্বানি ছোট পুত্রবধূর ব্রাইডাল লুকটি স্টাইল করেছিলেন রিয়া কাপুর। তবে লেহেঙ্গাটি ডিজাইন করেছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলা। ডিজাইনারের ভাবনায় রাধিকার লেহেঙ্গায় ফুটে উঠেছিল গুজরাটি ঐতিহ্য। সাধারণত গুজরাটি কনে বিয়ের সময়ে লাল-সাদা পোশাকে সাজেন। পোশাকের সেই প্যাটার্ন আবু জানি-সন্দীপ নতুন করে সাজিয়েছিলেন লেহেঙ্গায়।

জরির কারুকার্য করা অপরূপ লেহেঙ্গা তাঁর সাজকে নিয়ে গিয়েছিল অন্য মাত্রায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

অনেক বলিউড অভিনেত্রীর ব্রাইডাল লুক আমাদের নজর কাড়ে। কিন্তু রাধিকার এই সাজের সামনে যেকোনো সুন্দরীর লুকও ফিকে হয়ে যাবে। জরির কারুকার্য করা অপরূপ লেহেঙ্গা তাঁর সাজকে নিয়ে গিয়েছিল অন্য মাত্রায়। সেই সঙ্গে তাঁর মিষ্টি হাসি যেন সবাইকে বস করে ফেলেছিল।

আম্বানিদের পুত্রবধূর সাজে ফুটে উঠেছিল গুজরাটি ঐতিহ্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

আইভরি লেহেঙ্গাটি ছিল চোখ ধাঁধানো। তার উপরে স্টোন, সিকুইন, টাম্বা টিক্কি এবং লাল রেশমের কারুকার্য করা হয়েছিল। পোশাকটির ছিল লালের তিনটি গ্লিটার বর্ডার, যেটি এই লেহেঙ্গার অন্যতম আকর্ষণ। শিল্পীর মুনশিয়ানায় আম্বানিদের পুত্রবধূর সাজে ফুটে উঠেছিল গুজরাটি ঐতিহ্য।

এমব্রয়ডারি লাল দোপাট্টায় তিনিই হয়ে উঠেছিলেন এক স্বপ্নসুন্দরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

বিখ্যাত ড্রেপিং আর্টিস্ট ডলি জৈন রাধিকা মার্চেন্টকে লেহেঙ্গা ড্রেপ করেছিলেন। এই লহেঙ্গার সঙ্গে একটি ডিটাচেবল ট্রেইল যোগ করা হয়েছিল। এই ট্রেইলেও ছিল জরদৌসি কাজ। এদিকে রাধিকা মার্চেন্টের ভেইলটিও ছিল নজরকাড়া। ৫ মিটার ভেইল এবং এমব্রয়ডারি লাল দোপাট্টায় তিনিই হয়ে উঠেছিলেন এক স্বপ্নসুন্দরী।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর