আম্বানির বিয়েতে দেওয়া ‘বাঘের দুধে’র শরবত আসলে কী?

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৩:৫৮ পিএম

টাকায় নাকি বাঘের দুধও মেলে, প্রচলিত এই কথায় আজ সত্যি হয়ে ধরা দিয়েছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে বিয়েতে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে খেলোয়াড়, রাজনীতিবিদ, হলিউড-বলিউডের তারকা ও ধনকুবের যে বিয়ের অতিথি, সেখানকার খাবারের আয়োজন তো চমকপ্রদ হবে তা বলার অপেক্ষা রাখে না।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের চার দিনব্যাপী তারকাখচিত বিয়েতে প্রায় ২৫০০ খাবারের আইটেমের আয়োজন ছিল।  শিঙাড়া, দইবড়া, টমেটো চাট, পালং চাট, মিক্সড চাট, দই পুরি, চূঁড়া মটর, পাপড়ি চাট এবং চানা কচুরি থেকে শুরু করে ছিল বাঙালির প্রিয় মুখরোচক ফুচকাও।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বারাণসীর এক বিখ্যাত চাটের দোকান থেকে নাকি সমস্ত মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছিল। সেই দোকানের মালিক রাকেশ কেশরী জানান, ‘জুন মাসে মুকেশ-পত্নী নীতা আম্বানি তাঁর দোকানে খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে তিনি এতই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে, অনন্তের বিয়ের জন্যও অর্ডার দিয়ে দেন।’

এছাড়াও মিষ্টিমুখের জন্য ছিল বারাণসীর দোকানের বিখ্যাত গুলাব জামুন এবং কুলফি ফালুদা। ছিল তিরামিসুও; তার উপর সাজানো ছিল বিশ্বের সবচেয়ে দামি মাছের এগ ক্যাভিয়ার।

চার দিনব্যাপী তারকাখচিত বিয়েতে প্রায় ২৫০০ আইটেমের আয়োজন ছিল। ছবি: মিড ডে হিন্দুস্তান টাইমস জানায়, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জাঁকজমকপূর্ণ বিয়েতে অংশ নেওয়া অতিথিদের মুগ্ধ করতে মুম্বাইয়ে নিয়ে আসা হয় পেরুর খ্যাতিমান শেফ ভার্জিলিও মার্টিনেজকে। মার্টিনেজ গুজরাটি বিয়ের জন্য একটি সম্পূর্ণ নিরামিষ মেনু তৈরি করেছিলেন। যার মধ্যে ছিল ক্যাশিউ রোল, মাউন্টেন চিমিচুরি, ফ্রেশ চিজ, এক্সট্রিম অলটিচিউড সিডস, স্মোকড টমেটো এবং অ্যামাজোনিয়ান কাসাভা টেক্সচার এবং কোকোনাট মিল্কের মতো খাবার।  

মার্টিনেজের রান্না করা পদগুলোর একটি মেনু কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মজার প্রতিক্রিয়া জানান অনেকেই। একজন মন্তব্য করেন, ‘এসব ভালো, তবে ৫০ শতাংশ খাবারের অর্থ কী তা আমি বুঝতে পারছি না!’ 

তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ‘পিসটাশিও টাইগারস মিল্ক’ বা ‘বাঘের দুধের পেস্তাবাদাম শরবত’ নিয়ে। তবে তার জন্য বাঘের দুধের প্রয়োজন নেই। আর যেতেও হবে না আম্বানিদের বিয়েতে! সহজ ডেজার্ট আইটেমটি বানিয়ে নিতে পারেন বাড়িতেই। দেখে নিন রেসিপি।

বাঘের দুধের এই শরবত বানাতে পারেন বাড়িতেই। ছবি: ফ্রিপিক উপকরণ: পেস্তা বাদাম কুচি ১০ গ্রাম, নারকেল দুধ ১০০ মিলি, দারচিনি ১/৬ টেবিল চামচ, চিনি আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স ১/৪ চা চামচ এবং পরিবেশনের জন্য বরফ কুচি।

প্রণালী: ব্লেন্ডার বা ফুড প্রসেসরে পেস্তা বাদাম কুচি নিয়ে ময়দার মতো মিহি গুঁড়া করে নিন। যে গ্লাসটিতে পরিবেশন করবেন, তার মুখটা পেস্তার গুঁড়া দিয়ে সাজিয়ে নিন। এরপর একে একে তাতে নারকেলের দুধ, পেস্তা কুচি, দারচিনি, চিনি এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। সবশেষে ওপরে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

যেহেতু ভারতে অ্যালকোহল বৈধ, তাই রেসিপিতে আরও রয়েছে ১ টেবিল চামচ মালিবু ক্যারিবিয়ান রাম, আইরিশ হুইস্কি এবং পিসটাশিও হোয়াইট চকলেট ও রাম আইসক্রিমের কথা উল্লেখ আছে। এই উপকরণগুলো বাদ দিলেও মন্দ লাগবে না, বাঘের দুধের পেস্তাবাদামের এই শরবত।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর