গোছানো থাকুক অফিসের ডেস্ক  

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৯:০৪ এএম

চাকরিজীবীদের দিনের তিনভাগের একভাগই কেটে যায় অফিসে। অফিসের ডেস্কটা তাই একটু গুছিয়ে রাখলে একদিকে যেমন মন ভালো থাকে, তেমনি কাজের প্রতি মনোযোগ আসে।

তবে কিছু অফিসে শিফট ডিউটি থাকে; একই ডেস্ক একাধিক সহকর্মীর সাথে ভাগাভাগি করতে হয়। সেক্ষেত্রে খুব বেশি ব্যক্তিগত জিনিস হয়তো রাখতে পারবেন না। তখন সহকর্মীর সাথে আলোচনা করে উভয়ের জন্য কাজে দেবে, এমন জিনিস দিয়েই আপনাদের ডেস্কটি সাজিয়ে তুলুন।

আজ রইল অফিসের ডেস্ক সাজানোর কিছু টিপস-

গাছ

অফিসের একঘেঁয়ে ডেস্কে একটি ছোট গাছ আপনার মনে এনে দিবে সজীবতা, আবার কাজেও বাড়বে গতি। নান্দনিকতার ছোঁয়া আনতেও অফিসের ডেস্কে গাছের জুড়ি নেই। ২০১০ সালে সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজি এক গবেষণায় জানায়, কর্মক্ষেত্রে সবুজের উপস্থিতি কর্মীদের মধ্যে উল্লেখযোগ্যহারে উদ্বেগের মাত্রা কমায়। তবে অবশ্যই এমন গাছ বাছাই করুন যা ছায়াতেও বাঁচে, এবং যত্ন নেয়া সহজ।

পছন্দের উক্তি

মনের আকাশে প্রতিদিনই রঙধনু উঠবে, এমন তো হবে না, বিশেষ করে আপনি যখন কর্মক্ষেত্রে! অফিসে কাজের চাপে হতাশ আর বিষণ্ণ অনুভব করা খুবই স্বাভাবিক। এ সময় সাহস জোগাতে আপনার পছন্দের কোনো অনুপ্রেরণামূলক উক্তি ফ্রেমে বাঁধাই করে রেখে দিতে পারেন ডেস্কে।

ডেস্ক ক্যালেন্ডার

স্মার্টফোনের দাপটে ক্যালেন্ডার বাসাবাড়ি থেকে বিদায় নিয়েছে বহু আগে। তবু অফিসের ডেস্কে একটি নান্দনিক ডেস্ক ক্যালেন্ডারের আবেদন অনন্য। সামনে কী ইভেন্ট আছে, কাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া আছে এসব সহজেই চিহ্নিত করে রাখতে পারবেন।

রঙের ছড়াছড়ি

অফিস ডেস্কে ব্যবহৃত কলমদানি, ফাইল কভার, কলম, মাউস প্যাড, স্টিকি নোট ইত্যাদি সব কিছুই রঙিন বেছে নিন। মনোবিজ্ঞান বলে, সবুজ, নীল, পার্পলের মতো 'কুল কালার' আর লাল, হলুদ বা কমলার মতো 'ওয়ার্ম কালার' কর্মক্ষেত্রে অনেক বৈচিত্র্য নিয়ে আসে এবং একঘেঁয়েমি কাটাতে প্রভাব রাখে।

প্রিয়জনের ছবি

অফিসের ডেস্কে 'পারসোনাল টাচ' থাকলে কাজের ফাঁকে ফাঁকে যখনই সেখানে চোখ যাবে নিমিষে মনটা ভালোলাগায় ভরে উঠবে। মা-বাবা, স্বামী-স্ত্রী, বা সন্তানের ছবি সুন্দর ফ্রেমে সাজিয়ে ডেস্কের এক কোণে রাখতে পারেন।

অর্গানাইজার

অনেক সময় চাইলেও ফাইলপত্রের ভিড়ে অফিসের ডেস্কটি গুছিয়ে রাখা সম্ভব হয় না। এসব ফাইল খোঁজাখুঁজিতে প্রচুর সময় ও শ্রম ব্যয় হয়, যা আপনার কাজের গতি মন্থর করে দেবে। সমাধানে ব্যবহার করতে পারেন অর্গানাইজার। বাজারে এখন বিভিন্ন ধরনের অর্গানাইজার পাওয়া যায়। কী ধরনের জিনিস গুছিয়ে রাখতে চান, সে অনুযায়ী অফিস ডেস্কের জন্য অর্গানাইজার কিনে ফেলতে পারেন।

অফিসের ডেস্ক সাজানোর আগে নিশ্চিত করবেন আপনার চেয়ার এবং টেবিলটি সঠিক কিনা। এমন চেয়ার বেছে নেবেন, যাতে আপনার মেরুদণ্ড আরাম পায়। এছাড়াও কিবোর্ড, মাউস, মনিটর সহজে ব্যবহার করা যাবে, এমন অবস্থানে রাখবেন। 

কাজের সময় যেসব স্টেশনারি আইটেম ঘন ঘন ব্যবহার করতে হয়, যেমন- কলম, নোটপ্যাড, স্ট্যাপলার প্রভৃতি হাতের কাছে গুছিয়ে রাখুন। তবে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করে যেমন-আইনি কাগজপত্র, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন পাসওয়ার্ড ইত্যাদি অফিসের ডেস্কে না রাখাই ভালো।

তথ্যসূত্র- চ্যান্টি ডটকম

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর