কোন দেশে পাড়ি জমালেন ববিতা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৯:১১ পিএম

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পুরোপুরি সুস্থ হয়ে একমাত্র ছেলে অনিকের কাছে গেছেন এই অভিনেত্রী। গত ৯ আগস্ট রাতে ববিতা কানাডার উদ্দেশে রওনা হয়েছেন।

অসুস্থতার সময় ববিতার বোন অভিনেত্রী চম্পা জানান, সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দিবেন কানাডায়। কারণ সেখানে তার একমাত্র ছেলে অনিক ইসলাম থাকেন। এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলে কাছে। অবশেষে গেল শুক্রবার দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন ববিতা।

যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আমি অনেকটাই সুস্থ। শে বিরাজমান পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হোক, নিরাপত্তার বেষ্টনীতে আবার দেশে শান্তি ফিরে আসুক। দেশের মানুষ ভালো থাকুক—এই দোয়া করি। আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

ববিতা ও তার ছেলে অনিক। ছবি: সংগৃহীতনিজের অভিনয় জীবনের কথা টেনে তিনি বলেন, ‘যখন আমি আমার অভিনয় জীবনের শুরুতে দেশের বাইরে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে হেঁটেছি, তখন একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করেছি। এখনও প্রতিটি মুহূর্তে একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করি। সেই আমার গর্বের বাংলাদেশ সবসময় ভালো থাকুক, এখানকার মানুষ শান্তিতে থাকুক, এটিই চাই সবসময়।’

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল ১৮ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা। এর আগেও, করোনা হানা দিয়েছিল তার শরীরে। করোনার কারণে এবার ছেলে কাছে যেতে পারেননি এই অভিনেত্রী। শুধু তাই নয়, ৩০ জুলাই ববিতা তার ৭১তম জন্মদিনও পালন করতে পারেননি।

হলিউডে কয়েক মাস ধরেই গুঞ্জন, গোপনে বিয়ে সেরেছেন টম ও জেন্ডায়া। চলতি বছরের শুরুতে জেন্ডায়ার ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট ল’ রোচও দাবি করেন যে, ইতিমধ্যেই এই তারকাযুগলের বিয়ে সম্পন্ন। 
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে সরাসরি আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ উপভোগ করলেন অভিনেত্রী নাদিয়া আহমেদ ও তাঁর স্বামী অভিনেতা এফ এস নাঈম। প্রিয় দলের বড় জয় এবং লিওনেল মেসির হ্যাট্রিকে উচ্ছ্বাসে...
দীর্ঘ বিরতির পর নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন ‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। সম্প্রতি সামাজিকমাধ্যমে নির্মিতব্য সিনেমাটির ফার্স্টলুক পোস্টার...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তা কার্যকর হয়েছে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। এদের দুজনের বয়সই এক বছরের কম। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও...
তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর শান্তি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব কমানোর...
গত ৫ মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় খুন হয়েছেন ৫৫ জন। অর্থাৎ গড়ে প্রতি মাসে ১১টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ধরনের ৩৪৭টি সহিংসতার ঘটনায় গড়ে প্রতিদিন আহত হয়েছেন ১৮ জন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর