মারা গেছেন ‘৪২০’খ্যাত অভিনেতা সারোয়ার 

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৩:২৩ পিএম

ছোট পর্দার অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল (১৫ আগস্ট) তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সৈয়দ গোলাম সারোয়ারের ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে বাবু।  তিনি বলেন, ‘আপনাদের প্রিয় মানুষটি আর নেই। আজ সকাল ছয়টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাইছি। উনার ভুলত্রুটি সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন।’

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৪২০’ নাটকে বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করে তিনি বেশ জনপ্রিয় হন। সেখানে তার চরিত্রটি ছিল ‘হক চাচা’। এ নামেই তাকে অনেকে চেনেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সৈয়দ গোলাম সারোয়ার। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ২৩ জুন রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তা ছাড়াও ফুসফুসে ইনফেকশন, পিত্তথলিতে পাথর হওয়ায় তার অস্ত্রোপচার করতে চেয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শারীরিকভাবে ফিট না থাকায় সম্ভব হয়নি। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এরপর ফের অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।

যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর