কলকাতার আন্দোলনের রেশ বলিউডেও, প্রতিবাদ জানালেন কারিনা-প্রীতিরা

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০২:২২ পিএম

সাধারণ মানুষ তাদের রূপালি পর্দায় দেখে অভ্যস্ত। কলকাতার বিনোদন দুনিয়ার সেই খ্যাতনামারা নেমেছেন রাস্তায়। কারণ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ।

এ ঘটনার প্রতিবাদে একজোট হয়ে বিক্ষোভ করেছেন টলিউডের শিল্পী-কলাকুশলীরা। শুধু টলিউড না এ ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে বলিউডেও। হত্যার শিকার চিকিৎসকের বিচারের দাবি জানিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর খান, প্রীতি জিনতাসহ আরও অনেকে।

সামাজিক মাধ্যমে দাবি করেছেন, সময় বয়ে যায়। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। দিল্লির নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গও টেনে আনলেন কারিনা।

তিনি লিখেছেন, ‘১২ বছর পরেও একই ঘটনা। একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করে চলেছি।’

প্রীতি জিনতা নারীদের সুরক্ষার দাবি করেছেন তার পোস্টে। তিনি লেখেন, ‘অর্থনীতিতে সারা বিশ্বে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে। আগামী নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ছাপিয়ে যাবেন নারীরা, এমনই মনে করা হচ্ছে। সময় হয়েছে যে নারীদের নিরাপত্তাকেই সবার আগে রাখতে হবে। খারাপ লাগে যখন দেখি, গ্রেফতারের পরে একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে। কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হয়।’

অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দাও তার পোস্টে লেখেন, ‘আরও একবার ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটল। প্রথমত, ওই মেয়েটি এবং ওঁর পরিবারের জন্য প্রার্থনা করি চলুন। আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতির পিছনে মহিলাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কর্মস্থল, শ্রেণিকক্ষ ও বাড়ি—এই তিনটি জায়গাই তো নিরাপদ আমাদের জন্য। মহিলাদের ছোট করার মানসিকতার বিরুদ্ধে নারী-পুরুষকে এক হয়ে লড়তে হবে।’

অভিনেত্রী রিচা চাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার থেকে দেশের মহিলারা সঠিক এবং নিরপেক্ষ তদন্ত ও বিচারের আশা করেন। আপনিই কিন্তু দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।’

এর আগে আরজি করকাণ্ডে মুখ খুলেছেন আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, স্বরা ভাস্কর, সামান্থা রুথ প্রভু, পরিণীতি চোপড়া ও কঙ্গনা রনৌত।

অন্যদিকে, আরজি কর-কাণ্ডে কলকাতার সৃজিত মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, শোভন গঙ্গোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, শোলাঙ্কি রায়, অলিভিয়া সরকার, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় আন্দোলরত চিকিৎসকদের পাশে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগের রাতে হাসপাতালে ভাঙচুর নিয়ে প্রতিবাদে মুখর তাঁরা। স্বাধীনতা দিবসের রাতে এঁরা রাত জাগছেন হাসপাতাল চত্বরে। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে তাঁদের দাবি, এ বছর ক্লাবগুলোকে পূজার অনুদান না দিয়ে হাসপাতালকেই সেই অর্থ দেওয়ার। কারণ হামলায় বিপর্যস্ত আরজি কর হাসপাতাল। ভুগছেন সাধারণ মানুষ।

 

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
প্রাচীন স্থাপত্যকলার এক অপূর্ব নান্দনিক লীলাভূমি ড্রেসডেন সিটি। এই শহরে শত শত বছরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ছড়িয়ে আছে। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো সুইঙ্গার প্যালেস, ঐতিহাসিক...
রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর