বিপিএলে দল কিনল শাকিব খানের রিমার্ক-হারল্যান

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:১৫ পিএম

এবার ক্রিকেট মাঠে নিয়মিত দেখা যাবে ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানকে। কারণ  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দল কিনেছে তাঁর প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। এই কোম্পানিটির পরিচালক হিসেবে আছেন শাকিব খান।

প্রতিষ্ঠানটির ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটি বলছে, ইতিমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও জানা যায়, বেশ আগেই থেকে দল গোছাচ্ছিলেন এই সুপারস্টার। 

সবশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে। তাদের অধীনে দুর্দান্ত ঢাকা নামে সবশেষ বিপিএলে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

নিউটেক্স গ্রুপ মালিকানা পায় রুপা গ্রুপের কাছ থেকে। রুপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। বিভিন্ন সময়ে বিভিন্ন নামে হাজির হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে ঢাকা গ্ল‌্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা ও সবশেষ ঢাকা ডমিনেটরস। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। জানা যায়, চলতি বছরের শেষ দিকে মাঠে গড়াবে বিপিএল।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রলায়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর