গাজী টায়ার্সে আগুন দেশে যে প্রভাব ফেলতে পারে

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১১:১৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্সের কারখানা ধ্বংসের বড় প্রভাব পড়তে পারে দেশের বাজারে। ব্যবসায়ীদের আশঙ্কা এতে সব ধরনের টায়ারের দাম বেড়ে যাবে। এমনকি কম দামে ভালো মানের পণ্য পাওয়ার সুযোগও কমে যেতে পারে। এদিকে কারখানাটির ২ হাজারের বেশি শ্রমিক এখন কর্মহীন। কর্মকর্তারা জানিয়েছেন, তারা ঘুরে দাঁড়াতে চান, তবে এর জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা।

বুয়েটের গবেষণা বলছে, দেশে প্রতিবছর প্রায় ২৫ লাখ টায়ারের চাহিদা রয়েছে। এতে টায়ার শিল্পের আকর্ষণীয় বাজারে পরিণত হয়েছে বাংলাদেশ।এই চাহিদা মেটাতে, দেশি কোম্পানি হিসেবে সবচেয়ে বেশি উৎপাদন ছিলো গাজী গ্রুপের। গত ২৬ আগস্ট একদল দুর্বৃত্ত কারখানাটিতে ব্যাপক লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আর এতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় কারখানাটি। 

গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। তিনি রূপগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য। ক্ষমতার পালাবদলের পর গত রোববার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরদিনই তার মালিকানাধীন এই কারখানায় আগুন দেওয়া হয়। 

দেশের অন্যতম বৃহৎ এই টায়ার কারখানাটি ধ্বংসের কারণে দেশে পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

টায়ার বিক্রি করা প্রতিষ্ঠান বিএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আহসানুল করিম বলেন, ‘তারা (আমদানিকারক) এখন বলবে যে আগে তো দেশে হতো, এখন তো দেশে হচ্ছে না। আমরা ইমপোর্ট করে এনেছি, ডলারের দাম বেশি, আমাদেরকে ট্যাক্স দিতে হয়। এরকম অনেক কারণ দেখিয়ে তারা দাম বাড়িয়ে দেবে।’

এই খাতের ব্যবসায়ীরা আরও জানান, কম টাকায় যে মানের টায়ার দিতো গাজী গ্রুপ, আমদানি পণ্যে সে মান বজায় রাখা সম্ভব হবে না।

জহুরা মোটরসের স্বত্বাধিকারী জুয়েল আহম্মেদ বলেন, ‘ইন্ডিয়ান টায়ারের দাম যেভাবে বাড়তে শুরু করেছিল, আমাদের বাংলাদেশের কিছু ব্র্যান্ড আছে যেমন হোসেন, গাজী এগুলো বাজারে আসার পরে ইন্ডিয়ান টায়ারের দাম আর বাড়ে নি।’ 

গাজী টায়ার্সের এই কারখানায় কাজ করতেন ২ হাজার ৩০০ শ্রমিক। এদের সবাই এখন কর্মহীন। এমন বাস্তবতায়ও ঘুরে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানটি। তবে এর জন্য সরকারের নীতি সহায়তা চেয়েছে তারা।

গাজী টায়ার্সের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান বলেন, ‘এরা কিন্তু সমস্ত ওয়ার্কার। আমরা কিন্তু এদেরকে রেখে দিয়েছি। আমি নিশ্চিত না, আগামী মাসে কোম্পানি এদেরকে বেতন কোথা থেকে দেবে। ওনাদের (সরকার) কাছে আমাদের সমস্ত বিষয়টার আদ্যপ্রান্ত তুলে ধরব। আমরা অবশ্যই তাদের সহযোগিতা চাইব। ওনাদের সুনজর ছাড়া, এলাকার মানুষের সুনজর ছাড়া আমাদের জন্য ঘুরে দাঁড়ানো সম্ভব না।’ 

কোম্পানির হিসাবে, দেশে ভারী যানবাহনের টায়ার বাজারের ৬০ শতাংশ আর ছোট টায়ার বাজারের ৪৫ শতাংশের জোগান হতো এই কারখানা থেকে। যার শুরুটা হয় ১৯৭৪ সালে।

চামড়া শিল্পের মান নির্ণায়ক আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় নাইকি, অ্যাডিডাসের মতো বড় ব্যান্ডের ক্রয়াদেশ (অর্ডার) পায় না বাংলাদেশের ট্যানারিগুলো। ফলে, চায়নার বাজারে কম দামে...
চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম ৯ মাসে দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রপ্তানি আয় কমে যাওয়ার বিপরীতে আমদানি ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। এতে করে জুলাই...
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এআরটি বা বাণিজ্যচুক্তির ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলো আরও বেশি সুযোগ পাবে। এর মাধ্যমে বাংলাদেশের সাথে অশুল্ক বাধা যেমন দূর হয়েছে-তেমনি মার্কিন পণ্য প্রবেশ ও ব্যবসার নতুন...
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকারসূত্রে পাওয়া জানিয়ে এ নিয়ে দুশ্চিন্তা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার সচিবালয়ে একটি বৈঠক শেষে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর