খাবার অনেকবার গরম করে খান? হতে পারে যেসব ক্ষতি

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম

সকালে বানানো খাবার রাতে গরম করে খাওয়ার রেওয়াজ প্রায় সবার বাড়িতেই আছে। আবার এমন অনেকেই আছেন, যারা ফ্রিজে রাখা খাবার পরের দিন বা বেশ কয়েকদিন পরেও গরম করে খান।

কিন্তু এমন কয়েকটি খাবার রয়েছে, যা বার বার গরম করলে শারীরিক সমস্যার কারণ হতে পারে। এতে যেমন ওই খাবারের পুষ্টি কমে যায়, তেমনি বাড়ে নানা ধরনের ক্ষতিকারক রাসায়নিকের পরিমাণ।

আসুন জেনে নিন, কোন কোন খাবার বারবার গরম করে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

চা
এই তালিকায় সবার প্রথমেই আসবে সকলের প্রিয় পানীয় চায়ের নাম। অনেকেই আছেন যারা একবার চা বানিয়ে রেখে বার বার ফুটিয়ে খান। এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। চায়ের মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড। যা বার বার গরম করে পান করলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং লিভার ক্ষতিগ্রস্ত হয়। এই চা খেলে হজমের গোলমাল হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।

ভাত
বাঙালিদের প্রধান খাদ্য ভাত। সময় ও গ্যাস বাঁচাতে অনেকেই দু’বেলার ভাত একসঙ্গে করে রাখেন। কিন্তু একবার ভাত নামানোর পর ঠাণ্ডা হয়ে গেলে তাতে নানা ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। সেই ঠান্ডা হওয়া ভাত আবার গরম করা হলে ব্যাকটেরিয়াগুলোর ক্ষতিকারক প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

শাক
বাঙালিদের খাবারে একবেলা ভাজি বা শাক থাকবেই। পুঁইশাক, পালংশাক, লালশাক, ডাঁটাশাক ইত্যাদি ছাড়া গরম ভাত যেন জমেই না। অনেকেই দুপুরের বেঁচে যাওয়া শাক রাতেও খেয়ে থাকেন। অথচ শাকও দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত না। এক্ষেত্রে পালংশাকের কথা বলা যায়। এই শাকে ভরপুর মাত্রায় আয়রন থাকে। বারবার গরম করলে এই আয়রন অক্সিডাইজ হয়ে যায়। সেই শাক তখন আর স্বাস্থ্যকর থাকে না।

রান্নার তেল
ভাজাভুজি করার পর অনেকেই অতিরিক্ত তেল বাঁচিয়ে রেখে দেন। হোটেল, রেস্তোরাঁ কিংবা ফুটপাতের খাবারের দোকানগুলোতে এই প্রবণতা বেশি দেখা যায়। তারা একই তেলে বারবার খাবার রান্না করে থাকেন। কিন্তু যখন কোনো কিছু ভাজার জন্য তেল বেশি গরম করা হয়, তখন তেলের গঠনে পরিবর্তন আসে এবং বিষাক্ত উপাদান তৈরি হয়। তেল বারবার গরম করা হলে কিন্তু সেটি ট্রান্সফ্যাটে পরিণত হয়। এই ট্রান্সফ্যাট আমাদের শরীরে প্রবেশ করলে হৃদ্‌রোগের ঝুঁকি এবং কোলেস্টেরলের মাত্রা  কয়েকগুণ বেড়ে যায়।  

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...

এলাকার খবর