সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি।  

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা আনোয়ার হোসেন মঞ্জুর নামেও ৫টি হত্যা মামলা হয়। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি।  

আনোয়ার হোসেন মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়ে মঞ্জু দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন। তিনি পিরোজপুর–২ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে এই আসনে প্রতিদ্বন্দিতা করেন তবে হেরে যান। 

আনোয়ার হোসেন মঞ্জু এক সময় হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালে মঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ মূল দল থেকে বেড়িয়ে আওয়ামী লীগকে সমর্থন দেয়। এ সময় তিনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান। এরপর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে আছে আনোয়ার হোসেন মঞ্‌জুর জাতীয় পার্টি (জেপি)।

সরকার পতনের পর কেন্দ্রীয় ১৪ দলের দুই গুরুত্বপূর্ণ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। বর্তমানে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

মালয়েশিয়ার জোহর রাজ্যে আলাদা অভিযানে ৩টি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কোন সংঘাত নয়, তিনি চান দেশে সমঝোতার রাজনীতি হোক। আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন। 
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় চীন থেকে দ্রুত ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ আনতে চুক্তি করেছে সরকার। এলএনজি টার্মিনাল আনতে প্রয়োজনে বাড়তি খরচও মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
নোয়াখালী সদর উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দারের হয়েছে। বুধবার দুপুরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে জানিয়েছেন সুধারাম মডলে থানার...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর