ইন্টারনেট বন্ধ থাকায় প্রকাশ পায়নি হায়দার হোসেনের গানটি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল গণঅভ্যুত্থানে। অনেকের মতে, শেখ হাসিনার মুখে তখন ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’—এই একটি বক্তব্যই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। এরপরই শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হয়। বাড়তে থাকে সরকারের আগ্রাসন। বন্ধ করে দেয় ইন্টারনেট, জারি করে কারফিউ। বাড়তে থাকে ছাত্র-জনতার নিহতের সংখ্যা। আন্দোলনের শুরুর দিকে সরকারের এমন উগ্র আচরণ নিয়ে একটি গান লিখেছিলেন সংগীতশিল্পী হায়দার হোসেন। শিরোনাম ‘আমি লিখতে চাইনি’। 

তবে সেসময় গানটি প্রকাশ করতে পারেননি এ গায়ক। কারণ যেদিন তিনি তা প্রকাশ করবেন ভেবেছিলেন, সেদিনই বন্ধ করে দেওয়া হয়েছিল সারাদেশের ইন্টারনেট। এবার শেখ হাসিনার পতনের পর প্রকাশ্যে এল হায়দার হোসেনের গাওয়া সেই গানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গানটি প্রকাশ করে ‘ফাইসা গেছি’খ্যাত গায়ক বলেন, ‘এই গানটি আমি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য এবং ১৮ জুলাই আপলোড করার উদ্দেশ্যে; কিন্তু পোস্ট করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আবার আপলোড করলাম।’

গানটির কথাগুলো এমন—‘আমি বলতে চাইনি/ তবু বলতে হয়/ আমি লিখতে চাইনি/ তবু লিখতে হয়/ এতগুলো প্রাণ ঝরে গেল/ বিবেক কেমনে নির্বাক রয়?’

পাশাপাশি ছাত্র-জনতার বিজয়ের পর আরও একটি নতুন গান প্রকাশ করেছেন হায়দার হোসেন। এটির শিরোনাম ‘বিজয় উল্লাস’।

প্রসঙ্গত, বর্তমানে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছেন হায়দার হোসেন। গত জুনে বেশ ক’দিন হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেসময় তাঁর হৃদযন্ত্রে একটি করোনারি স্টেন্ট (রিং) বসানো হয়। তবে অসুস্থ থাকা সত্ত্বেও নতুন গান লেখা চালিয়ে যাচ্ছেন এ শিল্পী।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর