ক্রিমি রেশমি কাবাব যেভাবে বানাবেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

বিকেলে নাশতায় করতে পারেন মজার খাবার। আর সেটি যদি হয় কাবাব, তবে মন্দ হয় না। ছোট বড় সবাই পছন্দ করবে মজার ক্রিমি স্বাদের রেশমি কাবাব। পরাটা বা নান রুটির সঙ্গে দারুণ খেতে এই পদটি। কীভাবে বানাবেন দেখে নিন।

উপকরণ: বোনলেস চিকেন ৪০০ গ্রাম, টক দই ১ কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ২ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, মরিচ গুঁড়৩/৪ চা-চামচ, জায়ফল গুঁড়া ১চিমটি, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও মাখন।

প্রণালী: প্রথমে মাংসের টুকরাগুলোতে লবণ, গোলমরিচ, আদা-রসুন বাটা আর লেবুর রস মাখিয়ে রাখুন ১ ঘণ্টা। অন্যদিকে ক্রিম, মরিচ গুঁড়া, কাজুবাদাম, টক দই, জায়ফল, পুদিনা আর ধনেপাতা কুচি মিশিয়ে ১০ মিনিট রাখুন। ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন ১০ মিনিট। এবার চিকেনের টুকরাগুলো স্টিকে গেঁথে, বেক করুন ১০ মিনিট। তারপর একটু মাখন ব্রাশ করে, উল্টে নিন। তারপর আরও ১০ মিনিট বেক করুন। মাখন ব্রাশ করে পরিবেশন করুন।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর